1 প্রভু এই কথাগুলি বলেছিলেন, “সে সময় আমি ইস্রায়েলের সমস্ত পরিবারবর্গের ঈশ্বর হব| এবং তারা হবে আমার লোক|”
2 প্রভু বলেছেন:
3 বহুদূর থেকে প্রভু
4 “ইস্রায়েল, আমার কনে, তোমাকে আবার নতুন করে তৈরী করব|
5 ইস্রায়েলের কৃষক, তোমরা আবার দ্রাক্ষা চাষ করবে|
6 একটা নির্দিষ্ট সময়ে পাহারাদার
7 প্রভু বললেন,
8 মনে রেখো, আমি ইস্রায়েলকে
9 তারা কাঁদতে কাঁদতে ফিরে আসবে
10 “জাতিসমূহ, প্রভুর কথাগুলি শোন!
11 প্রভু যাকোব পরিবারকে ফিরিয়ে আনবেন|
12 সিয়োনের শিখরে উঠে আসবে ইস্রায়েলের মানুষ|
13 যুবতীরা আনন্দে নৃত্য করবে|
14 আমি তাদের যাজকদের প্রচুর খাদ্য দেব|
15 প্রভু বললেন,
16 কিন্তু প্রভু বললেন, “কান্না থামাও|
17 ইস্রায়েল, তোমার জন্য আশা আছে|”
18 ইফ্রয়িমের কান্না আমি শুনতে পেয়েছি|
19 প্রভু আমি আপনার কাছ থেকে দূরে সরে গিয়েছিলাম
20 ঈশ্বর বললেন,
21 “ইস্রায়েলবাসী, রাস্তার সংকেত চিহ্নগুলিকে স্থাপন কর|
22 অবিশ্বস্ত কন্যা, কতদিন তুমি এভাবে ঘুরে বেড়াবে?
23 ইস্রায়েলের ঈশ্বর প্রভু সর্বশক্তিমান বললেন: “যিহূদার লোকদের জন্য আমি আবার ভাল কিছু করব| যাদের বন্দী করে নিয়ে যাওয়া হয়েছিল তাদের আমি ফিরিয়ে আনব| সেই সময়, যিহূদা শহরগুলির লোকরা আবার ঐ কথাগুলি বলবে: ‘ধার্মিক বাসস্থান ও পবিত্র পর্বত, প্রভু তোমাদের আশীর্বাদ করুন|’
24 “যিহূদার সমস্ত শহরে শান্তি বিরাজ করবে| কৃষক এবং মেষপালকরা উভয়েই শান্তিতে বসবাস করবে|
25 যারা ক্লান্ত এবং অসুস্থ তাদের আমি বিশ্রাম ও শক্তি যোগাব এবং যারা দুঃখিত ছিল তাদের ইচ্ছাসমূহ পূর্ণ করব|”
26 একথা শোনার পর আমি (যিরমিয়) জেগে উঠে চারি দিকে তাকালাম| আমার খুব ভাল ঘুম হয়েছিল|
27 “এই হল প্রভুর বার্তা| “সেই দিন আসছে যখন আমি যিহূদা ও ইস্রায়েলের লোকদের তাদের সংখ্যায় বৃদ্ধি পেতে সাহায্য করব| আমি তাদের সন্তান ও গবাদি পশুদের সংখ্যায় বেড়ে উঠতে সাহায্য করব এটা হবে গাছ পোঁতা ও তার দেখাশোনা করবার মত|
28 অতীতে আমি ইস্রায়েল ও যিহূদার ওপর নজর রেখেছিলাম কিন্তু সেটা ছিল তাদের ভেঙ্গে ফেলবার জন্য| আমি তাদের ধ্বংস করেছিলাম| আর এখন তাদের গড়ে তোলবার জন্য এবং তাদের শক্তিশালী করবার জন্য তাদের ওপর নজর রাখব|” এই হল প্রভুর বার্তা|
29 “লোকরা আর কখনও বলবে না:
30 না, প্রত্যেক ব্যক্তি তার নিজের পাপের জন্যই মারা যাবে| যে ব্যক্তি টক দ্রাক্ষা খাবে সে নিজেই টক স্বাদ পাবে|”
31 প্রভু এই কথাগুলি বলেছেন: “সময় আসছে যখন আমি নতুন একটি চুক্তি করব যিহূদা ও ইস্রায়েলের পরিবারের সঙ্গে|
32 আমি তাদের পূর্বপুরুষদের সঙ্গে যে চুক্তি করেছিলাম এটা সেরকম নয়| তাদের মিশর থেকে বাইরে নিয়ে আসার সময় আমি ঐ চুক্তি করেছিলাম| আমি ছিলাম তাদের প্রভু, কিন্তু তারা সেই চুক্তি ভেঙে ফেলেছিল|” এই হল প্রভুর বার্তা|
33 “ভবিষ্যতে, আমি এই বন্দোবস্ত ইস্রায়েলীয়দের সঙ্গে করব|” এটি হল প্রভুর বার্তা| “আমি আমার শিক্ষামালা তাদের মনে গেঁথে দেব এবং তাদের হৃদয়ে লিখে দেব| আমি হব তাদের ঈশ্বর আর তারা হবে আমার লোক|
34 লোকদের তাদের প্রতিবেশীদের অথবা তাদের আত্মীয়দের প্রভুকে জানতে শেখাবার কোন প্রয়োজন পড়বে না| কারণ ক্ষুদ্রতম থেকে সবচেয়ে গুরুত্বপূর্ণ পর্যন্ত সব লোকরা আমায় জানবে|” আমি তাদের দুষ্ট কাজগুলি ক্ষমা করে দেব এবং তাদের পাপসমূহ মনে রাখব না| এই হল প্রভুর বার্তা|
35 প্রভু বললেন: “দিনের রৌদ্র কিরণ প্রভুর সৃষ্টি
36 প্রভু একথাগুলি বললেন, “ইস্রায়েলের উত্তরপুরুষ একটি জাতি হওয়া থেকে বিরত হবে|
37 প্রভু বললেন: “ইস্রায়েলের উত্তরপুরুষকে আমি কখনও অস্বীকার করব না|
38 এই হল প্রভুর বার্তা, “দিন আসছে যখন প্রভুর জন্য জেরুশালেম শহর পুনর্নিমিত হবে| হননেলের দুর্গ থেকে কোণের ফটক পর্যন্ত শহরে প্রতিটি জিনিষকে আবার গড়ে তোলা হবে|
39 শহরের সীমান্তরেখা টানা হবে প্রান্তিক ফটক থেকে সোজাসুজি গারেব পাহাড় পর্যন্ত, তারপর সেই রেখা ঘুরে যাবে গোয়া পয়সু3|
40 উপত্যকাটি, যেখানে মৃতদেহগুলি ও ছাই ইতস্ততঃ ছড়ানো রয়েছে, প্রভুর কাছে পবিত্র হয়ে উঠবে| কিদ্রোণ উপত্যকার একেবারে নীচ পর্যন্ত সমস্ত ছাদগুলি, অশ্বফটকের কোণ পর্যন্ত সমস্ত রাস্তাগুলিও প্রভুর কাছে পবিত্র হয়ে উঠবে| জেরুশালেম শহরকে আর কখনো ধ্বংস করা হবে না অথবা বিচ্ছিন্ন করা হবে না|”