Jeremias 30

BEN2006

1 ঈশ্বরের কাছ থেকে যিরমিয়র কাছে এই বার্তা এসেছিল|

2 ইস্রায়েলের ঈশ্বর প্রভু বললেন, “আমি যা বলেছি, যিরমিয়, তুমি তা একটি খাতায় লিখে রাখো| তারপর তা দিয়ে তুমি নিজের জন্য এই বইটি লিখো|

3 যা বলছি তা কর কারণ এমন দিন আসবে যেদিন আমি ইস্রায়েল এবং যিহূদার লোকদের নির্বাসন থেকে ফিরিয়ে আনব|” এই হল প্রভুর বার্তা| “আমি তাদের পূর্বপুরুষদের যে দেশ দিয়েছিলাম সেখানে তাদের ফিরিয়ে দেব| তখন আমার লোকরা আর এক বার সেই জমির মালিকানা পাবে|”

4 প্রভু ইস্রায়েলের এবং যিহূদার লোকদের সম্বন্ধে এই বার্তা উচ্চারণ করেছিলেন|

5 প্রভু যা বলেছিলেন তা হল:

6 “এই প্রশ্নটি করো এবং তার সম্বন্ধে ভাবো:

7 “যাকোবের জন্য এটা একটা ভীষণ গুরুত্বপূর্ণ সময়|

8 “এই হল সর্বশক্তিমান প্রভুর বার্তা: “সেই সময় আমি ইস্রায়েল ও যিহূদার লোকদের কাঁধে চাপানো জোয়াল সরিয়ে নেব| তোমাদের দড়ির বাঁধন খুলে দেব| অন্য জাতির লোকরা আর কখনও আমার লোকদের দাসত্ব করতে বাধ্য করবে না|

9 তারা আর কোন বিদেশী রাজ্যের সেবা করবে না| তারা শুধু প্রভু তাদের ঈশ্বরের সেবা করবে এবং তারা তাদের রাজা দায়ুদের সেবা করবে| আমি রাজাকে তাদের কাছে পাঠাব|

10 “সুতরাং যাকোব, আমার ভৃত্যদের ভয় পেও না!”

11 যিহূদা ও ইস্রায়েলের লোকরা আমি তোমাদের সঙ্গে আছি|”

12 প্রভু বললেন:

13 এমন কোন ব্যক্তি নেই যে তোমাদের ক্ষতের যত্ন নিতে পারে|

14 তোমরা বহু দেশের সঙ্গে বন্ধুত্ব পাতিযেছিলে

15 ইস্রায়েল ও যিহূদার লোকরা কেন তোমরা তোমাদের ক্ষত নিয়ে এতো চিৎকার করেছো?

16 আমি প্রভু, তোমাদের ধ্বংস করেছিলাম|

17 আমি তোমাদের আবার স্বাস্থ্যবান করে তুলব|

18 প্রভু বলেছেন:

19 আবার শহরটি গমগম করবে লোকদের গানে ও প্রশংসায়|

20 অনেক আগে যেমন ইস্রায়েলের পরিবার ছিল তেমনই হবে যাকোবের পরিবার|

21 তাদের নিজেদের একজনই নেতৃত্ব দেবে|

22 তোমরা হবে আমার লোক

23 প্রভু ভীষণ রুদ্ধ ছিলেন!

24 প্রভুর রোধ প্রশমিত হবে না

Ler em outra tradução

Comparar lado a lado