1 এইগুলি হল যিরমিয়র বার্তাসমূহ| যিরমিয় ছিলেন হিল্কিয়ের পুত্র| যাজক পরিবারের সন্তান যিরমিয় বিন্যামীন পরিবারগোষ্ঠীর অঞ্চল অনাথোত্ শহরে বাস করতেন|
2 যিহূদার রাজা আমোনের পুত্র যোশিয়র ত্রয়োদশ বছরের রাজত্বকালে প্রভু প্রথম যিরমিয়র সঙ্গে কথা বলেছিলেন|
3 যোশিয়র পুত্র সিদিকিয়র একাদশ বছরের রাজত্বকাল পর্যন্ত অর্থাৎ ঐ বছরের পঞ্চম মাসে বন্দীদের জেরুশালেম থেকে নিয়ে আসার সময় পর্যন্ত যিরমিয় ঈশ্বরের কাছ থেকে বার্তা পেয়েছিলেন|
4 যিরমিয়ের কাছে প্রভুর বার্তা পৌঁছালো|
5 প্রভুর বার্তা ছিল এই রূপ:
6 যিরমিয় তখন বললেন, “কিন্তু প্রভু সর্বশক্তিমান, আমি তো কথাই বলতে জানি না| আমি একজন বালক মাত্র|”
7 কিন্তু প্রভু আমাকে বললেন,
8 কাউকে কখনও ভয় পাবে না|
9 তারপর প্রভু তাঁর বাহু প্রসারিত করে আমার ঠোঁট স্পর্শ করে বললেন,
10 আজ থেকে আমি তোমাকে এই জাতিগুলির এবং রাজ্যগুলির ভার দিলাম|
11 প্রভুর এই বার্তা আমার কাছে এল: “যিরমিয়, কি দেখতে পাচ্ছো তুমি?”
12 প্রভু আমাকে বললেন, “তুমি ঠিকই দেখেছ এবং তোমার প্রতি আমার কথাগুলো যাতে সত্য হয় তার সম্বন্ধে নিশ্চিত হবার জন্য আমি লক্ষ্য রাখছি|”
13 আবার প্রভুর বার্তা আমার কাছে এসে পৌঁছালো: “যিরমিয়, এবার তুমি কি দেখতে পাচ্ছো?”
14 প্রভু আমাকে বললেন, “উত্তর দিক থেকে ভয়ানক কিছু ঘটতে চলেছে|
15 খুব অল্প কালের মধ্যে, আমি উত্তর দিকের দেশগুলির সমস্ত লোকদের ডাকব|”
16 এবং আমি আমার লোকদের বিরুদ্ধেই রায় ঘোষণা করব|
17 “সুতরাং যিরমিয় তৈরী হও|
18 আর আমি আজ থেকে তোমাকে
19 সারা দেশের মানুষ তোমার সঙ্গে লড়াই করলেও,