Isaías 66

BEN2006

1 প্রভু যা বলেছেন তা হল,

2 আমি নিজেই এই সব সৃষ্টি করেছি|

3 কোন কোন লোক বলির জন্য ষাঁড় হত্যা করে

4 তাই আমি ঠিক করেছি ওদের নিজেদের কৌশলই ব্যবহার করব|

5 তোমরা যারা প্রভুর আদেশ মান্য কর

6 শোন! শহর ও মন্দির থেকে একটা জোরালো শব্দ আসছে| সেই শব্দ শত্রুদের প্রভুর শাস্তি প্রদানের| প্রভু নিজের শত্রুদের প্রাপ্য শাস্তি দিচ্ছেন|

9 একই ভাবে কোন নতুন জিনিসকে জন্মগ্রহণের অনুমতি না দিয়ে আমি কাউকে যন্ত্রণা দেব না|”

10 জেরুশালেম সুখী হও|

11 কেন? কারণ তার স্তন থেকে দুধ বেরিয়ে আসার মতো তোমরা করুণা পাবে|

12 প্রভু বলেন, “দেখো!

13 মা যেমন তার ছেলেকে আরাম দেয়, আমি তোমাদের সেই ভাবে আরাম দেব

14 তোমরা যা দেখবে তাতেই আনন্দ পাবে|

15 তাকাও, প্রভু আগুন নিয়ে আসছেন|

16 প্রভু লোকদের বিচার করবেন|

17 সেই সব লোকরা তাদের বিশেষ বাগানগুলিতে পূজোর আগে নিজেদের শুদ্ধ করবার জন্য স্নান করে| নিজেদের বিশেষ বাগানে তারা একে অন্যকে অনুসরণ করে| যখন তারা তাদের মূর্ত্তির পূজা করে তারপর প্রভু ঐসব লোকদের ধ্বংস করবেন| ঐসব লোকরা শুয়োর ও ইঁদুরের মাংস এবং অন্যান্য নোংরা জিনিস খায়| তবে তারা সবাই একসঙ্গে ধ্বংস হবে| প্রভু স্বয়ং একথা বলেছেন|

18 “ঐসব লোকদের চিন্তায় ও কাজে রয়েছে অপকর্ম| তাই আমি আসছি ওদের শাস্তি দিতে| আমি সব জাতির সব মানুষকে একত্রিত করব| সব লোকরা একসঙ্গে এসে আমার ক্ষমতা দেখবে| আমি কাউকে কাউকে বিশেষ চিহ্ন দিয়ে রাখব এবং তাদের রক্ষা করব|

19 যারা রক্ষা পেয়েছে তাদের কয়েক জনকে আমি তর্শীশ, লিবিয়া, লূদ, তূবল, গ্রীস ও অন্যান্য দূরবর্তী দেশসমূহে পাঠাব| ঐসব লোকরা কখনও আমার সম্বন্ধে শোনেনি| তারা কখনও আমার মহিমা দেখেনি| তাই রক্ষা পাওয়া ওই সব লোকরা অন্যান্য জাতিগুলিকে আমার মহিমার কথা জানাবে|

20 তারাই তোমাদের ভাইবোনদের অন্যান্য সমস্ত জাতি থেকে নিয়ে আসবে| তারা তোমাদের ভাইবোনদের আনবে জেরুশালেমে, আমার পবিত্র পর্বত সিয়োনে| তোমাদের ভাইবোনরা আসবে ঘোড়া, গাধা, উট, যুদ্ধে ব্যবহৃত ছোট ছোট যান প্রভৃতিতে চেপে| প্রভুর মন্দিরে ইস্রায়েলের মানুষরা যেমন উপহার নিয়ে যায় তেমনি তোমাদের ভাই-বোনরা উপহার হয়ে আসবে|

21 আমি বেছে কাউকে যাজক এবং কাউকে যাজকদের সাহায্যকারী বানাবো|” তা প্রভু স্বয়ং একথাগুলি বলেছেন|

22 “আমি একটি নতুন পৃথিবী তৈরী করব এবং এই নতুন পৃথিবী ও নতুন স্বর্গ থাকবে অনন্তকাল| একই ভাবে তোমাদের নাম ও তোমাদের শিশুরা আমার সঙ্গে থাকবে সর্বক্ষণ|

23 সব লোকরা প্রার্থনার দিনে আমার উপাসনা করতে আসবে| তারা প্রতি মাসের প্রথম দিন এবং বিশ্রামের দিন আমার উপাসনা করতে আসবে|

24 “ঐসব লোকরা থাকবে আমার পবিত্র শহরে এবং তারা শহরের বাইরে গেলেই আমার বিরুদ্ধে পাপ কাজে লিপ্ত মানুষদের মৃতদেহ দেখতে পাবে| সেই দেহে কৃমি থাকবে এবং সেই কৃমিরা কখনও মরবে না| আগুন পুড়িয়ে দেবে দেহগুলিকে এবং ঐ আগুন কখনও নিভবে না|”

Ler em outra tradução

Comparar lado a lado