1 প্রভু ইয়োবকে উত্তর দিলেন এবং বললেন:
2 “ইয়োব, তুমি ঈশ্বর, সর্বশক্তিমানের সঙ্গে তর্ক করেছো|
3 তখন ইয়োব প্রভুকে উত্তর দিয়ে বললেন:
4 “আমি কথা বলার যোগ্য নই;
5 আমার যা বলা উচিৎ ছিল আমি ইতিমধ্যেই তার চেয়ে অনেক বেশী বলে ফেলেছি|
6 তখন ঝড়ের ভেতর থেকে প্রভু আবার কথা বললেন| তিনি বললেন:
7 “ইয়োব, নিজেকে প্রস্তুত কর এবং আমি যে প্রশ্ন করবো তার উত্তর দেওয়ার জন্য তৈরী হও|
8 “ইয়োব, তুমি কি এখনও আমার সিদ্ধান্ত নাকচ করবার চেষ্টা করবে?
9 তোমার বাহু কি ঈশ্বরের বাহুর মতো শক্তিশালী?
10 যদি তুমি ঈশ্বরের মত হও তুমি গর্ব করতে পারো|
11 যদি তুমি ঈশ্বরের মত হও তুমি ক্রোধ প্রদর্শন করে অহঙ্কারী লোকেদের শাস্তি দিতে পারো|
12 হ্যাঁ, ইয়োব, ওই অহঙ্কারী লোকদের দেখ এবং ওদের নম্র করে তোলো|
13 সব অহঙ্কারী লোকদের কবর দাও|
14 ইয়োব, যদি তুমি এই সব করতে পারো, তাহলে আমিও তোমার প্রশংসা করবো|
15 “ইয়োব, বহেমোতের দিকে দেখ|
16 বহেমোতের গায়ে প্রচুর শক্তি আছে|
17 বহেমোতের লেজ এরস গাছের মতই শক্ত|
18 ওর হাড়গুলো কাঁসার মতই শক্ত|
19 বিস্ময় সৃষ্টিকারী প্রাণীদের মধ্যে আমি বহেমোতকে সৃষ্টি করেছি|
20 পাহাড়ে যেখানে বন্য পশুরা খেলা করে,
21 সে পদ্ম বনের নীচে ঘুমিয়ে থাকে|
22 ঘন পাতা যুক্ত গাছ তার ছায়াতে বহেমোতকে লুকিয়ে ফেলে|
23 নদীতে বন্যা এলেও বহেমোৎ পালিয়ে যায় না|
24 ওর চোখকে কেউ অন্ধ করতে পারে না