Salmos 91

GL_BENGALI

1 গুপ্ত আশ্রয় লাভের জন্য তুমি পরাত্‌পরের কাছে য়েতে পারো| সুরক্ষার জন্য তুমি সর্বশক্তিমান ঈশ্বরের কাছে য়েতে পারো|

2 আমি প্রভুকে বলেছি, “আপনিই আমার নিরাপদ আশ্রয়স্থল, আপনিই আমার দুর্গ| হে আমার ঈশ্বর, আমি আপনাকে বিশ্বাস করি|”

3 ভয়ঙ্কর ব্যাধি এবং গুপ্ত বিপদ থেকে ঈশ্বর তোমায় রক্ষা করবেন|

4 নিরাপত্তার জন্য তুমি ঈশ্বরের কাছে য়েতে পারো| য়েমন করে পাখি তার ডানা মেলে তার শাবকদের আগলে রাখে, তেমন করে, ঈশ্বর তোমায় রক্ষা করবেন| তোমায় রক্ষা করার জন্য ঈশ্বর হবেন একটি ঢাল ও প্রাচীরের মত|

5 রাতে তোমার ভয় পাওয়ার মতো কিছু থাকবে না| দিনের বেলাতেও শত্রুর তীরকে তুমি ভয় পাবে না|

6 নিশাকালে য়ে অসুখ আসে তাকে তুমি ভয় পাবে না, কিংবা দিনের বেলায় য়ে ভয়ঙ্কর অসুস্থতা আসে তাকেও তুমি ভয় পাবে না|

7 তুমি 1,000 হাজার শত্রুকে পরাজিত করতে পারবে| তোমার নিজের ডান হাত 10,000 শত্রু সৈন্যকে পরাজিত করবে| শত্রুরা তোমায় স্পর্শ পর্য়ন্ত করতে পারবে না!

8 লক্ষ্য করে দেখ, দেখবে য়ে ওই দুষ্ট লোকদের শাস্তি হয়েছে!

9 কেন? কারণ তুমি ঈশ্বরে আস্থা রাখ| কারণ পরাত্‌পরকে তুমি তোমার নিরাপদ আশ্রয়স্থলরূপে গ্রহণ করেছ|

10 তোমার কোন অমঙ্গল হবে না| তোমার বাড়ীতে কোন অসুখ থাকবে না|

11 ঈশ্বর তাঁর দূতদের আজ্ঞা দেবেন এবং তুমি যেখানেই যাবে তারা তোমায় রক্ষা করবে|

12 তোমার পা যাতে পাথরে হোঁচট না খায়, সেই জন্য ওদের হাত তোমায় ধরে থাকবে|

13 বিষধর সাপ, এমন কি সিংহের মধ্যে দিয়েও তুমি হেঁটে য়েতে পারবে|

14 প্রভু বলেন, “যদি কোন ব্যক্তি আমাকে ভালবাসে এবং বিশ্বাস করে, আমি তাকে রক্ষা করবো| আমার অনুগামীরা যারা আমার নাম উপাসনা করে, তাদের আমি রক্ষা করবো|

15 আমার অনুগামীরা সাহায্যের জন্য আমায় ডাকবে এবং আমি তাদের সাড়া দেবো| যখন তারা সমস্যায় পড়বে তখন আমি ওদের সঙ্গে থাকবো| আমি ওদের রক্ষা করবো এবং সম্মান দেবো|

16 আমার অনুগামীদের আমি দীর্ঘ জীবন দেবো| আমি ওদের রক্ষা করবো|

Ler em outra tradução

Comparar lado a lado