Salmos 85

GL_BENGALI

1 প্রভু, আপনার রাজ্য়ের প্রতি সদয় হোন| যাকোবের লোকেরা বিদেশে নির্বাসিত| নির্বাসিতদের ওদের নিজের দেশে ফিরিয়ে নিয়ে আসুন|

2 প্রভু, আপনার লোকেদের ক্ষমা করে দিন! ওদের পাপ মুছে দিন!

3 প্রভু, আর ক্রুদ্ধ হবেন না| রাগে আত্মহারা হবেন না|

4 হে আমাদের পরিত্রাতা ঈশ্বর, আমাদের ওপর ক্রুদ্ধ হওয়া থেকে বিরত হোন এবং আবার আমাদের গ্রহণ করুন|

5 চিরদিনই কি আপনি আমাদের ওপর ক্রুদ্ধ থাকবেন?

6 আবার আমাদের “জীবন্ত” করে দিন! আপনার লোকদের সুখী করুন|

7 প্রভু আমাদের রক্ষা করুন এবং আপনি য়ে আমাদের ভালোবাসেন তা প্রদর্শন করুন|

8 প্রভু ঈশ্বর কি বলেছেন তা আমি শুনেছি| তিনি বলেছেন, তাঁর লোকদের জন্য ও তাঁর অনুগামীদের জন্য শাস্তি থাকবে| তিনি আরও বলেছেন, তাই ওদের আর কখনও নির্বোধ জীবনযাত্রায ফিরে যাওয়া উচিত্‌ হবে না|

9 ঈশ্বর তাঁর অনুগামীদের খুব শীঘ্রই রক্ষা করবেন| আমরা খুব শীঘ্রই সম্মানের সঙ্গে আমাদের ভূখণ্ডে বাস করবো|

10 তারা সত্য এবং করুণাকে অভিনন্দন জানাবে| তারা শান্তি ও ধার্ম্মিকতাকে চুমু খাবে|

11 পৃথিবীর লোকরা ঈশ্বরের প্রতি নিষ্ঠাবান হবে| স্বর্গ থেকে ঈশ্বর ওদের মঙ্গল করবেন|

12 প্রভু আমাদের অনেক ভালো জিনিস দেবেন| জমিগুলো প্রচুর পরিমাণে ভালো শস্য় দেবে|

13 ধার্ম্মিকতা ঈশ্বরের আগে আগে যাবে এবং তাঁর চলার পথ প্রস্তুত করবে|

Ler em outra tradução

Comparar lado a lado