Salmos 114

GL_BENGALI

1 ইস্রায়েল মিশর ত্যাগ করলো| যাকোব সেই বিদেশ ত্যাগ করলো|

2 যিহূদা ঈশ্বরের বিশেষ মানুষ হলো| ইস্রায়েল তাঁর রাজত্ব হলো|

3 এই দেখে লোহিতসাগর দৌড়ে পালিয়েছিলো| য়র্দন নদীও ঘুরে দৌড় দিয়েছিলো|

4 পর্বতগুলো বুনো ছাগলের মত নেচে উঠেছিলো| পাহাড়গুলো মেষর মত নেচে উঠেছিলো|

5 লোহিতসাগর কেন তুমি ছুটে পালালে? য়র্দন নদী কেন তুমি ঘুরে দৌড় দিলে?

6 পর্বতমালা কেন তোমরা বুনো ছাগলের মত নাচলে? পাহাড় সকল, কেন তোমরা মেষশাবকের মত নাচলে?

7 যাকোবের প্রভু, ঈশ্বরের সামনে, পৃথিবী কেঁপে গিয়েছিলো|

8 ঈশ্বর হলেন এমন একজন, যিনি পাথর থেকে জলকে প্রবাহিত করান| ঈশ্বর শক্ত পাথর থেকে একটি জলধারা প্রবাহিত করেছিলেন|

Ler em outra tradução

Comparar lado a lado