1 Crônicas 1

GL_BENGALI

1 আদম, শেখ, ইনোশ,

2 কৈনন, মহললেল, য়েরদ,

3 হনোক, মথূশেলহ, লেমক, নোহ|

4 নোহর তিন পুত্র| তাদের নাম ছিল শেম, হাম এবং য়েফত্‌|

5 য়েফতের সাত পুত্রের নাম হল: গোমর, মাগোগ, মাদয়, যবন, তুবল, মেশক আর তীরস|

6 গোমরের পুত্রদের নাম: অস্কিনস, দীফত্‌ আর তোগর্ম|

7 যবনের পুত্ররা হল: ইলীশা, তর্শীশ, কিত্তীম ও রোদানীম|

8 হামের পুত্রদের নাম: কূশ, মিশর, পূট ও কনান|

9 কূশের পুত্রদের নাম: সবা, হবীলা, সপ্তা, রয়মা ও সপ্তকা| রয়মার পুত্রদের নাম: শিবা ও দদান|

10 কূশের এক উত্তরপুরুষের নাম ছিল নিম্রোদ| তিনি বড় হয়ে পৃথিবীর সর্বাপেক্ষা শক্তিশালী ও সাহসী যোদ্ধা হিসেবে পরিচিতি লাভ করেন|

11 লূদ, অনাম, লহাব, নপ্তুহ,

12 পথ্রোষ, কস্লূহ, কপ্তোর- এদের সকলের পিতা ছিলেন মিশর| কস্লূহ ছিলেন পলেষ্টীয়দের পূর্বপুরুষ|

13 কনানের প্রথম পুত্র ছিল সীদোন|

14 কনান- যিবূষীয়, ইমোরীয়, গির্গাশীয,

15 হিব্বীয়, অর্কীয, সীনীয, অর্বদীয,

16 সমারীয আর হমাতীযদেরও পূর্বপুরুষ|

17 শেমের পুত্রদের নাম: এলম, অশূর, অর্ফক্ষদ, লূদ এবং অরাম| অরামের পুত্ররা হল: ঊষ, হূল, গেথর ও মেশেক|

18 অর্ফক্ষদ ছিলেন শেলহর পিতা এবং এবরের পিতামহ| দিক্ল

19 এবরের দুই পুত্রের এক জনের নাম ছিল পেলগ, কারণ তাঁর জন্মের পর থেকেই পৃথিবীর লোকরা বিভিন্ন ভাষাগোষ্ঠীতে বিভক্ত হয়ে যায়| পেলগের ভাইযের নাম ছিল য়ক্তন| (

20 যক্তন পুত্রদের নাম: অল্মোদদ, শেলফ, হত্‌সর্মাবত্‌, য়েরহ,

21 হদোরাম, ঊসল, দিক্ল,

22 এবল, অবীমায়েল, শিবা,

23 ওফীর, হবীলা ও য়োববের পিতা ছিল| ইহারা সকলে যক্তনের পুত্র|)

24 শেমের উত্তরপুরুষ হল অর্ফক্ষদ, শেলহ,

25 এবর, পেলগ, রিয়ূ,

26 সরূগ, নাহোর, তেরহ আর

27 অব্রাম (অব্রাম যাকে অব্রাহামও বলা হয়|)

28 অব্রাহামের দুই পুত্রের নাম ইসহাক ও ইশ্মায়েল|

29 এদের উত্তরপুরুষ নিম্নরূপ:ইশ্মায়েলের প্রথম ও বড় ছেলের নাম নবায়োত্‌| তাঁর অন্যান্য পুত্রদের নাম হল: কেদর, অদ্বেল, মিব্সম,

30 মিশ্ম, দূমা, মসা, হদদ, তেমা,

31 যিটূর, নাফীশ ও কেদমা|

32 অব্রাহামের উপপত্নী কটূরা- সিম্রণ, যক্ষণ, মদান, মিদিয়ন, যিশ্বক ও শূহ প্রমুখ পুত্রদের জন্ম দিয়েছিলেন|যক্ষণের পুত্রদের নাম: শিবা ও দদান|

33 মিদিয়নের পুত্রদের নাম: ঐফা, এফর, হনোক, অবীদ আর ইল্দায়া|এঁরা সকলেই ছিলেন কটূরার উত্তরপুরুষ|

34 অব্রাহামের এক পুত্রর নাম ইসহাক| ইসহাকের দুই পুত্র- এষৌ আর ইস্রায়েল|

35 এষৌর পুত্রদের নাম: ইলীফস, রূয়েল, যিয়ূশ, যালম আর কোরহ|

36 ইলীফসের পুত্রদের নাম: তৈমন, ওমার, সফী, গয়িতম আর কনস| ইলীফস আর তিথর অমালেক নামেও এক পুত্র ছিল|

37 রূয়েলের পুত্রদের নাম: নহত্‌, সেরহ, শম্ম আর মিসা|

38 সেয়ীরের পুত্রদের নাম: লোটন, শোবল, সিবিয়োন, অনা, দিশোন, এত্‌সর আর দীশন|

39 লোটনের পুত্রদের নাম: হোরি আর হোমম| লোটনের তিথা নামে এক বোনও ছিল|

40 শোবলের পুত্রদের নাম: অলিয়ন, মানহত্‌, এবল, শফী আর ওনম|সিবিয়োনের পুত্রদের নাম: অয়া আর অনা|

41 অনার পুত্র হল দিশোন|দিশোনের পুত্রদের নাম: হম্রণ, ইশ্বন, যিত্রণ আর করাণ|

42 এত্‌সরের পুত্রদের নাম: বিল্হন, সাবন আর যাকন|দিশনের পুত্রদের নাম: ঊষ আর অরাণ|

43 ইস্রায়েলে রাজতন্ত্র চালু হবার বহু আগে থেকেই ইদোমে রাজতন্ত্র প্রচলিত ছিল| নীচে ইদোমের রাজাদের পরিচয় দেওয়া হল:ইদোমের প্রথম রাজা ছিলেন বিয়োরের পুত্র বেলা| বেলার রাজধানীর নাম ছিল দিন্হাবা|

44 বেলার মৃত্যুর পর বস্রার সেরহের পুত্র য়োব্ব নতুন রাজা হলেন|

45 য়োববের মৃত্যুর পর রাজা হলেন তৈমন দেশের হূশম|

46 হূশম মারা গেলে তাঁর জায়গায় বদদের পুত্র হদদ নতুন রাজা হলেন| তাঁর রাজধানীর নাম ছিল অবীত্‌| তিনি মোয়াবীয়দের দেশে মিদিযনকে যুদ্ধে পরাজিত করেছিলেন|

47 হদদের মৃত্যুর পর মস্রেকার বাসিন্দা সম্ল তাঁর জায়গায় নতুন রাজা হলেন|

48 সম্ল মারা গেলে ফরাত্‌ নদীর তীরবর্তী রহোবোতের শৌল নতুন রাজা হলেন|

49 শৌল মারা গেলে রাজা হলেন অক্বোরের পুত্র বাল্-হানন|

50 বাল্-হাননের মৃত্যুর পর রাজা হলেন হদদ| তাঁর রাজধানীর নাম ছিল পায় আর তাঁর স্ত্রীর নাম মহেটবেল| মহেটবেল ছিলেন মট্রেদের কন্যা, মেষাহবের দৌহিত্রী|

51 তারপর হদদের মৃত্যু হল|তিম্ন অলিয়া, য়িথেত্‌,

52 অহলীবামা, এলা, পীনোন,

53 কনস, তৈমন, মিব্সর,

54 মগ্দীযেল, 53 ঈরম প্রমুখ ব্যক্তিরা 54 ছিলেন ইদোমের নেতা|

Ler em outra tradução

Comparar lado a lado