1 এসো, আমরা সদাপ্রভুর উদ্দেশে আনন্দগান করি;
2 আমরা ধন্যবাদের সঙ্গে তাঁর সামনে যাই
3 কারণ সদাপ্রভু মহান ঈশ্বর,
4 পৃথিবীর গভীরস্থান তাঁর হস্তগত,
5 সমুদ্র তাঁরই কেননা তিনি তা তৈরি করেছেন,
6 এসো, আরাধনায় আমরা তাঁর সামনে নত হই,
7 কারণ তিনি আমাদের ঈশ্বর
8 “যেমন মরীবায় করেছিলে, তেমন নিজেদের হৃদয় কঠিন কোরো না,
9 যেখানে তোমার পূর্বপুরুষেরা আমার পরীক্ষা করেছিল;
10 চল্লিশ বছর পর্যন্ত সেই প্রজন্মের প্রতি আমি ক্রুদ্ধ হয়েছিলাম;
11 তাই আমার ক্রোধে আমি এক শপথ নিয়েছিলাম,