1 হে ঈশ্বর, আমার কান্না শোনো;
2 পৃথিবীর সুদূর প্রান্ত থেকে আমি তোমাকে ডাকি,
3 কারণ তুমি আমার আশ্রয় হয়েছ,
4 আমি চিরকাল তোমার তাঁবুতে বসবাস করার আকাঙ্ক্ষা করি
5 হে ঈশ্বর, তুমি আমার প্রতিটি শপথ শুনেছ;
6 রাজার জীবনের দিনগুলি,
7 তিনি চিরকাল ঈশ্বরের সামনে সিংহাসনে অধিষ্ঠিত থাকুন;
8 তখন আমি চিরকাল তোমার নামের স্তুতিগান গাইব