1 হে জাতিসকল, করতালি দাও;
2 কারণ পরাৎপর সদাপ্রভু ভয়ংকর,
3 বিভিন্ন লোকেদের তিনি আমাদের অধীন করেছেন,
4 তিনি আমাদের অধিকার আমাদের জন্য বেছে নিয়েছেন,
5 ঈশ্বর আনন্দের জয়ধ্বনিতে ঊর্ধ্বে আরোহণ করেছেন।
6 ঈশ্বরের উদ্দেশে স্তব করো, স্তব করো;
7 কারণ ঈশ্বরই সমস্ত পৃথিবীর রাজা;
8 ঈশ্বর সমস্ত জাতির উপর শাসন করেন,
9 সমস্ত জাতির প্রধানেরা সম্মিলিত হয়,