1 হে ধার্মিকেরা, সদাপ্রভুর আনন্দধ্বনি করো;
2 তোমরা বীণাতে সদাপ্রভুর প্রশংসা করো;
3 তাঁর উদ্দেশে নতুন গান গাও;
4 সদাপ্রভুর বাক্য সঠিক ও সত্য;
5 সদাপ্রভু ন্যায়বিচার ও ধার্মিকতা ভালোবাসেন;
6 সদাপ্রভুর বাক্যে আকাশমণ্ডল সৃষ্টি হয়েছিল,
7 তিনি সমুদ্রের সীমানা নির্দিষ্ট করেন
8 সমস্ত পৃথিবী সদাপ্রভুকে সম্ভ্রম করুক;
9 কারণ তিনি কথা বললেন, আর সৃষ্টি হল;
10 জাতিদের পরিকল্পনা সদাপ্রভু ব্যর্থ করেন;
11 কিন্তু সদাপ্রভুর পরিকল্পনা চিরস্থায়ী হয়,
12 ধন্য সেই জাতি, যার ঈশ্বর সদাপ্রভু,
13 স্বর্গ থেকে সদাপ্রভু দৃষ্টিপাত করেন
14 যারা পৃথিবীতে বসবাস করে
15 তিনি তাদের হৃদয় তৈরি করেছেন,
16 কোনো রাজা তার সৈন্যদলের আকারে রক্ষা পায় না;
17 জয়লাভের জন্য নিজের ঘোড়ার উপর নির্ভর কোরো না,
18 কিন্তু সদাপ্রভুর দৃষ্টি তাদের প্রতি আবদ্ধ যারা তাঁকে সম্ভ্রম করে
19 তিনি মৃত্যু থেকে তাদের উদ্ধার করেন,
20 আমরা সদাপ্রভুর প্রতীক্ষায় আছি;
21 আমাদের হৃদয় সদাপ্রভুতে আনন্দ করে,
22 হে সদাপ্রভু, তোমার অবিচল প্রেম আমাদের উপর বিরাজ করুক,