1 আকাশমণ্ডল ঈশ্বরের মহিমা বর্ণনা করে;
2 তারা দিনের পর দিন বার্তা প্রকাশ করে;
3 তাদের কোনও বক্তব্য নেই, তারা কোনও শব্দ ব্যবহার করে না;
4 অথচ তাদের কণ্ঠস্বর সারা পৃথিবীতে ছড়িয়ে পড়ে,
5 সূর্য্য জ্যোতির্ময় বরের মতো বাসরঘর থেকে বেরিয়ে আসে;
6 আকাশের এক প্রান্তে সে উদিত হয়
7 সদাপ্রভুর বিধিবিধান সিদ্ধ, যা আমার প্রাণ সঞ্জীবিত করে;
8 সদাপ্রভুর সমস্ত বিধি সত্য,
9 সদাপ্রভুর ভয় নির্মল,
10 তা সোনার চেয়েও বেশি,
11 সেগুলি তোমার দাসের প্রতি সতর্কবাণী;
12 কিন্তু কে তার নিজের ত্রুটি উপলব্ধি করতে পারে?
13 তোমার দাসকে ইচ্ছাকৃত পাপ থেকে দূরে রেখো;
14 হে সদাপ্রভু, আমার শৈল ও আমার মুক্তিদাতা