1 ধন্য তারা, যারা আচরণে নির্দোষ,
2 ধন্য তারা, যারা তাঁর বিধিবিধান পালন করে
3 তারা অন্যায় করে না
4 তুমি তোমার অনুশাসন দিয়েছ,
5 আমার আচরণ যেন সুসংগত হয়
6 যখন আমি তোমার সব আদেশ বিবেচনা করব
7 যখন আমি তোমার ন্যায়সংগত শাসনবিধি শিক্ষা লাভ করব
8 আমি তোমার আদেশ পালন করব;
9 যুবক কেমন করে জীবনে চলার পথ বিশুদ্ধ রাখবে?
10 আমার সমস্ত হৃদয় দিয়ে আমি তোমার অন্বেষণ করি;
11 আমি তোমার বাক্য আমার হৃদয়ে লুকিয়ে রেখেছি
12 হে সদাপ্রভু, তোমার ধন্যবাদ হোক;
13 তোমার মুখের সমস্ত শাসন
14 তোমার বিধিবিধান পালন করতে আমি আনন্দ করি
15 আমি তোমার অনুশাসনে ধ্যান করি;
16 আমি তোমার নির্দেশাবলিতে আমোদ করি;
17 তোমার দাসের মঙ্গল করো যেন আমি জীবিত থাকি,
18 আমার চোখ খুলে দাও
19 এই পৃথিবীতে আমি এক প্রবাসী;
20 সবসময় তোমার বিধানের জন্য,
21 যারা উদ্ধত, তারা অভিশপ্ত, তাদের তুমি তিরস্কার করো,
22 অবজ্ঞা ও ঘৃণা আমার কাছ থেকে দূর করো,
23 যদিও শাসকেরা একত্রে বসে আমার নিন্দা করে,
24 তোমার বিধিবিধান আমার আমোদের বিষয়;
25 আমার প্রাণ ধুলোয় লুটিয়ে আছে;
26 আমি তোমাকে আমার পরিকল্পনা বলেছি আর তুমি আমাকে উত্তর দিয়েছ;
27 তোমার অনুশাসন আমাকে বুঝতে সাহায্য করো,
28 আমার প্রাণ দুঃখে অবসন্ন;
29 প্রতারণার পথ থেকে আমাকে দূরে রাখো;
30 আমি বিশ্বস্ততার পথ বেছে নিয়েছি;
31 হে সদাপ্রভু, আমি তোমার বিধিবিধান আঁকড়ে ধরেছি;
32 আমি তোমার আদেশের পথে ছুটে চলি,
33 হে সদাপ্রভু, তোমার বিধি নির্দেশিত পথে চলতে আমাকে শিক্ষা দাও,
34 আমাকে বোধশক্তি দাও, যেন আমি তোমার আইনকানুন পালন করতে পারি
35 তোমার আদেশের পথে আমাকে পরিচালিত করো,
36 আমার হৃদয়কে তোমার বিধিবিধানের দিকে ফেরাও
37 মূল্যহীন বস্তু থেকে আমার দৃষ্টি ফেরাও,
38 তোমার দাসের প্রতি তোমার প্রতিশ্রুতি পূর্ণ করো,
39 আমার লাঞ্ছনা দূর করো যা আমি ভয় করি,
40 তোমার অনুশাসন পালনে আমি কত আগ্রহী!
41 হে সদাপ্রভু, তোমার প্রতিশ্রুতি অনুযায়ী তোমার অবিচল প্রেম,
42 তখন তাদের আমি সদুত্তর দিতে পারব যারা আমাকে ব্যঙ্গ করে,
43 তোমার সত্যের বাক্য আমার মুখ থেকে কখনও নিয়ে নিয়ো না,
44 আমি চিরকাল তোমার বিধান পালন করব,
45 জীবনে আমি স্বাধীনভাবে চলব,
46 রাজাদের সামনে আমি তোমার সাক্ষ্যকলাপের কথা বলব
47 আমি তোমার আদেশে আমোদ করি
48 আমি তোমার নির্দেশাবলি সম্মান করি ও ভালোবাসি,
49 তোমার দাসের প্রতি তোমার প্রতিশ্রুতি স্মরণ করো,
50 কষ্টে আমার সান্ত্বনা এই যে,
51 দাম্ভিকেরা নির্মমভাবে আমাকে বিদ্রুপ করে,
52 হে সদাপ্রভু, আমি তোমার প্রাচীন শাসনব্যবস্থা স্মরণ করি,
53 আমি দুষ্টদের প্রতি প্রচণ্ড ক্ষিপ্ত হই,
54 আমি যেখানেই বসবাস করি না কেন,
55 হে সদাপ্রভু, রাতের বেলায় আমি তোমার নাম স্মরণ করি,
56 এই আমার অভ্যাস যে,
57 হে সদাপ্রভু, তুমি আমার অধিকার,
58 আমি সমস্ত হৃদয় দিয়ে তোমার মুখের অন্বেষণ করেছি;
59 আমি আমার চলার পথ বিবেচনা করে দেখেছি,
60 আমি দ্রুত তোমার আদেশ পালন করব,
61 যদিও দুষ্টরা আমাকে দড়ি দিয়ে বেঁধে রাখে,
62 তোমার ন্যায়সংগত শাসনবিধির জন্য
63 আমি তাদের সকলের বন্ধু যারা তোমাকে সম্ভ্রম করে,
64 হে সদাপ্রভু, এই পৃথিবী তোমার প্রেমে পূর্ণ,
65 হে সদাপ্রভু, তোমার বাক্য অনুসারে
66 আমাকে জ্ঞান ও বিচারবুদ্ধি দাও,
67 পীড়িত হবার আগে আমি বিপথে গিয়েছিলাম,
68 তুমি মঙ্গলময় এবং তুমি যা করো তাও মঙ্গলময়,
69 যদিও দাম্ভিকরা মিথ্যায় আমাকে কলঙ্কিত করেছে,
70 তাদের হৃদয় কঠোর ও অনুভূতিহীন,
71 পীড়িত হওয়া আমার জন্য মঙ্গলজনক হয়েছে
72 তোমার মুখের বিধিবিধান
73 তোমার হাত আমাকে সৃষ্টি করেছে ও গঠন করেছে;
74 যারা তোমাকে সম্ভ্রম করে তারা যেন আমাকে দেখলে আনন্দিত হয়,
75 হে সদাপ্রভু, আমি জানি যে তোমার বিধিনিয়ম ন্যায়সংগত,
76 তোমার অবিচল প্রেম যেন আমার সান্ত্বনা হয়,
77 তোমার অসীম করুণা আমাকে ঘিরে রাখুক যেন আমি বাঁচতে পারি,
78 দাম্ভিকরা লজ্জিত হোক কেননা তারা অকারণে আমার সর্বনাশ করেছে;
79 যারা তোমাকে সম্ভ্রম করে এবং যারা তোমার বিধিবিধান বোঝে,
80 আমার সমস্ত হৃদয় দিয়ে যেন তোমার আদেশ পালন করতে পারি,
81 তোমার পরিত্রাণের প্রতীক্ষায় আমার প্রাণ দুর্বল হয়,
82 তোমার প্রতিশ্রুতি পূরণের আশায় আমার দৃষ্টি ক্ষীণ হয়,
83 যদিও আমি ধোঁয়ার মধ্যে রাখা সংকুচিত সুরাধারের মতো,
84 কত কাল তোমার দাস প্রতীক্ষায় থাকবে?
85 দাম্ভিকেরা গর্ত খুঁড়ে আমাকে ফাঁদে ফেলতে চায়,
86 তোমার সব আদেশ নির্ভরযোগ্য;
87 তারা আমাকে প্রায় পৃথিবী থেকে মুছে দিয়েছে,
88 তোমার অবিচল প্রেমে আমার জীবন বাঁচিয়ে রাখো,
89 হে সদাপ্রভু, তোমার বাক্য চিরন্তন;
90 তোমার বিশ্বস্ততা বংশপরম্পরায় স্থায়ী;
91 তোমার আইনব্যবস্থা আজও অটল রয়েছে,
92 যদি তোমার বিধিবিধান আমার আনন্দের বিষয় না হত,
93 আমি কখনও তোমার অনুশাসন ভুলে যাব না,
94 আমাকে রক্ষা করো, কারণ আমি তোমারই;
95 দুষ্ট আমাকে ধ্বংস করার অপেক্ষায় আছে,
96 প্রত্যেক সিদ্ধতার এক সীমা আছে,
97 আহা, আমি তোমার বিধিবিধান কতই না ভালোবাসি!
98 তোমার নির্দেশাবলি আমাকে আমার শত্রুদের থেকে বুদ্ধিমান করে
99 আমি তোমার আইনগুলিতে ধ্যান করি,
100 প্রবীণদের চেয়ে আমার বোধশক্তি বেশি,
101 প্রত্যেকটি কুপথ থেকে আমার পা আমি দূরে রেখেছি
102 আমি তোমার নিয়মব্যবস্থা থেকে বিপথে যাইনি,
103 তোমার বাক্য আমার মুখে আস্বাদন করা কত মিষ্টি,
104 আমি তোমার বিধিগুলি থেকে বোধশক্তি লাভ করি,
105 তোমার বাক্য আমার চরণের প্রদীপ,
106 আমি শপথ করেছি ও স্থির করেছি,
107 হে সদাপ্রভু, আমি অনেক কষ্ট পেয়েছি;
108 হে সদাপ্রভু, আমার মুখের প্রশংসার অর্ঘ্য গ্রহণ করো,
109 যদিও আমি আমার প্রাণ প্রতিনিয়ত আমার হাতে নিয়ে চলি,
110 দুষ্টরা আমার জন্য ফাঁদ পেতেছে,
111 তোমার আইনগুলি আমার চিরকালের উত্তরাধিকার,
112 তোমার বিধিনির্দেশ শেষ পর্যন্ত পালন করার উদ্দেশে
113 দ্বিমনা চরিত্রের লোকেদের আমি ঘৃণা করি,
114 তুমি আমার আশ্রয় ও আমার ঢাল;
115 হে অনিষ্টকারীদের দল, আমার কাছ থেকে দূর হও,
116 হে ঈশ্বর, তোমার প্রতিশ্রুতি অনুযায়ী আমাকে সামলে রাখো এবং তাতে আমি বাঁচব;
117 আমাকে তুলে ধরো, তাহলে আমি রক্ষা পাব;
118 যারা তোমার আদেশ অগ্রাহ্য করে বিপথে যায় তাদের সবাইকে তুমি ত্যাগ করো,
119 পৃথিবীর সব দুষ্টকে তুমি আবর্জনার মতো পরিত্যাগ করো;
120 তোমার প্রতি সম্ভ্রমে আমার শরীর কাঁপে,
121 যা কিছু সঠিক ও ন্যায়সংগত সে সব আমি পালন করেছি,
122 তোমার দাসের মঙ্গলের ভার তুমি নাও;
123 তোমার পরিত্রাণের অপেক্ষায়, তোমার ন্যায়সংগত প্রতিশ্রুতির প্রতীক্ষায়,
124 তোমার প্রেম অনুযায়ী তোমার দাসের প্রতি ব্যবহার করো,
125 আমি তোমার দাস; আমাকে বিচক্ষণতা দাও
126 হে সদাপ্রভু, এবার তোমার সক্রিয় হওয়ার সময় এসেছে;
127 সোনার চেয়ে, বিশুদ্ধ সোনার চেয়েও
128 তোমার সব অনুশাসনবিধি আমি ন্যায্য মনে করি
129 তোমার বিধিবিধান কত আশ্চর্য;
130 তোমার বাক্যের শিক্ষা আলো দেয়;
131 আমি প্রত্যাশায় শ্বাস ফেলি,
132 যারা তোমার নাম ভালোবাসে তাদের প্রতি তুমি সর্বদা যেমন করো,
133 তোমার বাক্য অনুযায়ী আমার পদক্ষেপ পরিচালিত করো;
134 লোকেদের নির্যাতন থেকে আমাকে মুক্ত করো,
135 তোমার দাসের প্রতি তোমার মুখ উজ্জ্বল করো,
136 আমার চোখ থেকে অশ্রুপ্রবাহ হচ্ছে,
137 হে সদাপ্রভু, তুমি ন্যায়পরায়ণ,
138 যেসব বিধিবিধান তুমি দিয়েছ তা ধর্মময়,
139 আমার উদ্যম আমাকে ক্লান্ত করেছে,
140 তোমার প্রতিশ্রুতি সম্পূর্ণভাবে পরীক্ষাসিদ্ধ হয়েছে,
141 যদিও আমি ক্ষুদ্র ও অবজ্ঞাত,
142 তোমার ন্যায়পরায়ণতা চিরস্থায়ী
143 সংকট ও দুর্দশা আমার উপরে উপস্থিত,
144 তোমার বিধিবিধান চিরকালীন সত্য;
145 হে সদাপ্রভু, আমি সমস্ত অন্তর দিয়ে তোমাকে ডাকি, আমাকে উত্তর দাও,
146 আমি তোমাকে ডেকেছি, আমাকে রক্ষা করো
147 আমি ভোর হওয়ার আগে উঠি আর সাহায্যের জন্য প্রার্থনা করি;
148 সারারাত আমি চোখ খুলে জেগে থাকি,
149 তোমার প্রেম অনুযায়ী আমার কণ্ঠস্বর শোনো;
150 যারা মন্দ সংকল্প করে তারা আমাকে আক্রমণ করার জন্য কাছে এসেছে,
151 তবুও হে সদাপ্রভু, তুমি কাছেই আছ,
152 অনেক বছর আগে আমি তোমার বিধিবিধান থেকে শিখেছি
153 আমার দুঃখকষ্টের দিকে চেয়ে দেখো ও আমাকে উদ্ধার করো,
154 আমার পক্ষসমর্থন করে আমাকে মুক্ত করো,
155 দুষ্টরা তোমার পরিত্রাণ থেকে অনেক দূরে,
156 হে সদাপ্রভু, তোমার করুণা মহান,
157 অনেক আমার বিপক্ষ যারা আমাকে নির্যাতন করে,
158 যারা বিশ্বাসঘাতক আমি তাদের ঘৃণার চোখে দেখি,
159 দেখো, আমি তোমার অনুশাসন কত ভালোবাসি,
160 তোমার সব বাক্য সত্য;
161 শাসকবর্গ অকারণে আমাকে নির্যাতন করে,
162 আমি তোমার প্রতিশ্রুতিতে আনন্দ করি
163 অসত্যকে আমি ঘৃণা ও অবজ্ঞা করি,
164 তোমার ন্যায়সংগত শাসনবিধির জন্য
165 যারা তোমার এই আইনব্যবস্থা ভালোবাসে তাদের অন্তরে পরম শান্তি থাকে,
166 হে সদাপ্রভু, আমি তোমার পরিত্রাণের প্রতীক্ষায় আছি,
167 আমি তোমার বিধিবিধান মান্য করি,
168 আমি তোমার অনুশাসন ও তোমার বিধিবিধান পালন করি,
169 হে সদাপ্রভু, আমার কাতর প্রার্থনা শোনো;
170 আমার নিবেদন শোনো;
171 আমার ঠোঁট দুটি যেন প্রশংসায় উপচে পড়ে;
172 আমার জিভ যেন তোমার বাক্যের গান গাইতে থাকে,
173 তোমার হাত আমাকে সাহায্য করার জন্য যেন প্রস্তুত থাকে,
174 হে সদাপ্রভু, আমি তোমার পরিত্রাণের প্রতীক্ষায় আছি,
175 আমাকে বাঁচতে দাও যেন আমি তোমার প্রশংসা করতে পারি,
176 আমি হারিয়ে যাওয়া মেষের মতো বিপথে গিয়েছি।