1 হে সদাপ্রভু, কেন তুমি দূরে আছ?
2 অহংকারে দুষ্ট ব্যক্তি দুর্বলকে শিকার করে,
3 সে নিজের অন্যায় মনোবাসনার গর্ব করে;
4 অহংকারে দুষ্ট ব্যক্তি ঈশ্বরের অনুসন্ধান করে না;
5 তার পথ সর্বদা সফল হয়;
6 সে মনে মনে বলে, “আমাকে কোনও কিছুই বিচলিত করবে না।”
7 তার মুখ মিথ্যা ও হুমকিতে পূর্ণ;
8 সে গ্রামের অদূরে লুকিয়ে অপেক্ষা করে;
9 সিংহ যেমন গুহায়, সে তেমন গোপনে ওৎ পেতে থাকে,
10 সে নির্দোষদের চূর্ণ করে, আর তারা পতিত হয়;
11 সে মনে মনে বলে, “ঈশ্বর কখনও লক্ষ্য করবেন না;
12 হে সদাপ্রভু, জাগ্রত হও, হে ঈশ্বর, তোমার হাত তোলো।
13 দুষ্ট ব্যক্তি কেন ঈশ্বরের অপমান করে?
14 কিন্তু তুমি, হে ঈশ্বর, পীড়িতদের কষ্ট সবই দেখো;
15 দুষ্টলোকের হাত ভেঙে দাও;
16 সদাপ্রভু নিত্যকালের রাজা;
17 হে সদাপ্রভু, তুমি পীড়িতদের মনোবাসনার কথা শোনো;
18 তুমি অনাথ ও পীড়িতদের প্রতি ন্যায়বিচার করবে,