1 হে আমার বাছা, আমার প্রজ্ঞায় মনোযোগ দাও,
2 যেন তুমি বিচক্ষণতা বজায় রাখতে পারো
3 কারণ ব্যভিচারিণীর ঠোঁট থেকে মধু ঝরে,
4 কিন্তু শেষে দেখা যায় সে পিত্তের মতো তেতো,
5 তার পা মৃত্যুর দিকে নেমে যায়;
6 সে জীবনের পথের বিষয়ে কিছুই ভাবে না;
7 এখন তবে, হে আমার বাছারা, আমার কথা শোনো;
8 সেই মহিলা থেকে দূরত্ব বজায় রেখে চলো,
9 পাছে তুমি অন্যান্য লোকজনের কাছে তোমার সম্মান হারাও
10 পাছে অপরিচিত লোকেরা তোমার ধনসম্পদ ভোগ করে
11 জীবনের শেষকালে পৌঁছে তুমি গভীর আর্তনাদ করবে,
12 তুমি বলবে, “আমি শৃঙ্খলাপরায়ণতাকে কতই না ঘৃণা করতাম!
13 আমি আমার শিক্ষকদের বাধ্য হইনি
14 আর আমি ঈশ্বরের লোকদের সমাজে
15 নিজের জলাধার থেকেই তুমি জলপান করো,
16 তোমার ঝরনা কি পথঘাট ভাসিয়ে দেবে,
17 তা শুধু তোমারই হোক,
18 তোমার ফোয়ারা আশীর্বাদধন্য হোক,
19 সে এক প্রেমময় হরিণী, এক সুতনু মৃগ—
20 কেন, হে আমার বাছা, অন্য একজনের স্ত্রীতে মত্ত হবে?
21 কারণ তোমার সব চালচলন সদাপ্রভু লক্ষ্য রাখেন,
22 দুষ্টদের দুষ্কর্মগুলি তাদের ফাঁদে ফেলে;
23 শৃঙ্খলাপরায়ণতার অভাবে তারা মারা যায়,