1 সদাপ্রভু অসাধু দাঁড়িপাল্লা ঘৃণা করেন,
2 যখন অহংকার আসে, তখন অপমানও আসে,
3 ন্যায়পরায়ণদের সততাই তাদের পথ দেখায়,
4 ক্রোধের দিনে ধনসম্পত্তি মূল্যহীন হয়ে যায়,
5 অনিন্দনীয়দের ধার্মিকতা তাদের পথগুলি সোজা করে,
6 ন্যায়পরায়ণদের ধার্মিকতাই তাদের উদ্ধার করে,
7 নশ্বর মানুষে স্থাপিত আশা তাদের সাথেই নষ্ট হয়;
8 ধার্মিকেরা সংকট থেকে উদ্ধার পায়,
9 অধার্মিকরা তাদের মুখ দিয়ে তাদের প্রতিবেশীদের সর্বনাশ করে,
10 ধার্মিকেরা যখন উন্নতি লাভ করে, তখন নগরে আনন্দ হয়,
11 ন্যায়পরায়ণদের আশীর্বাদে নগর উন্নত হয়,
12 যারা তাদের প্রতিবেশীকে ঠাট্টা করে তাদের কোনও বোধবুদ্ধি নেই,
13 পরনিন্দা পরচর্চা আস্থা ভঙ্গ করে,
14 নেতৃত্বের অভাবে জাতির পতন হয়,
15 যে অপরিচিত লোকের জামিনদার হয় সে নিশ্চয় কষ্টভোগ করবে,
16 সহৃদয়া নারী সম্মান অর্জন করে,
17 যারা দয়ালু তারা নিজেদের উপকার করে,
18 দুষ্টলোক অসৎ প্রতারণাপূর্ণ বেতন উপার্জন করে,
19 প্রকৃতপক্ষে ধার্মিক মানুষ জীবন লাভ করে,
20 যাদের মন উচ্ছৃঙ্খল সদাপ্রভু তাদের ঘৃণা করেন,
21 তুমি এই বিষয়ে নিশ্চিত থেকো: দুষ্ট অদণ্ডিত থাকবে না,
22 যেমন শূকরের নাকে সোনার নথ
23 ধার্মিকদের বাসনা শুধু মঙ্গলের কাছে গিয়ে শেষ হয়,
24 কেউ একজন মুক্তহস্তে দান করে, অথচ সে আরও বেশি লাভবান হয়;
25 অকৃপণ ব্যক্তি উন্নতি লাভ করবে;
26 যে শস্য মজুত করে রাখে লোকে তাকে অভিশাপ দেয়,
27 যে কেউ মঙ্গলকামনা করে সে অনুগ্রহ পায়,
28 যারা তাদের ধনদৌলতের উপর নির্ভর করে তাদের পতন হবে,
29 যারা তাদের পরিবারে সর্বনাশ ডেকে আনে তারা উত্তরাধিকারসূত্রে শুধু বাতাসই পাবে,
30 ধার্মিকের ফল জীবনবৃক্ষ,
31 ধার্মিকেরা যদি এই পৃথিবীতেই তাদের প্রাপ্য পেয়ে যায়,