1 পরে ইয়োব উত্তর দিলেন:
2 “আজও আমার বিলাপ তীব্র;
3 কোথায় তাঁকে খুঁজে পাওয়া যাবে তা যদি শুধু আমি জানতে পারি;
4 তবে তাঁর সামনে আমি আমার দশা বর্ণনা করব
5 তিনি আমাকে কী উত্তর দেবেন, তা আমি খুঁজে বের করব,
6 তিনি কি সবলে আমার বিরোধিতা করবেন?
7 সেখানে তাঁর সামনে ন্যায়পরায়ণ লোকেরা তাদের সরলতা প্রতিষ্ঠিত করতে পারে,
8 “কিন্তু আমি যদি পূর্বদিকে যাই, তিনি সেখানে নেই;
9 তিনি যখন উত্তর দিকে কাজ করেন, আমি তাঁর দেখা পাই না;
10 কিন্তু আমি যে পথ ধরি, তিনি তা জানেন;
11 আমার পা ঘনিষ্ঠভাবে তাঁর পদচিহ্নের অনুসরণ করেছে,
12 আমি তাঁর ঠোঁটের আদেশ অমান্য করিনি;
13 “কিন্তু তিনি অনুপম, ও কে তাঁর বিরোধিতা করবে?
14 আমার বিরুদ্ধে তিনি তাঁর রায়দান সম্পন্ন করেছেন,
15 সেইজন্য তাঁর সামনে আমি আতঙ্কিত হই;
16 ঈশ্বর আমার হৃদয় মূর্ছিত করেছেন;
17 তবুও অন্ধকার দ্বারা আমি নীরব হইনি,