1 “স্ত্রী-জাত নশ্বর মানুষ,
2 ফুলের মতো তারা ফোটে ও শুকিয়েও যায়;
3 তাদের উপরে তুমি কি তোমার চোখ স্থির করবে?
4 অশুদ্ধ থেকে শুদ্ধের উৎপত্তি কে করতে পারে?
5 একজন মানুষের আয়ুর দিনগুলি নির্ধারিত হয়ে আছে;
6 তাই তার উপর থেকে দৃষ্টি সরিয়ে নাও ও তাকে ছেড়ে দাও,
7 “এমনকি একটি গাছেরও আশা আছে:
8 সেটির মূল জমির নিচে পুরোনো হয়ে যেতে পারে
9 তবুও জলের গন্ধ পেলেই তা মুকুলিত হবে
10 কিন্তু মানুষ মরে যায় ও কবরে শায়িত হয়;
11 যেভাবে হ্রদের জল শুকিয়ে যায়
12 সেভাবে সে শায়িত হয় ও আর ওঠে না;
13 “তুমি যদি শুধু আমাকে কবরে লুকিয়ে রাখতে
14 যদি কেউ মারা যায়, সে কি আবার বেঁচে উঠবে?
15 তুমি ডাকবে ও আমি তোমাকে উত্তর দেব;
16 নিশ্চয় তুমি তখন আমার পদক্ষেপ গুনবে,
17 আমার অপরাধগুলি থলিতে কষে বন্ধ করা হবে;
18 “কিন্তু পর্বত যেভাবে ক্ষয়ে যায় ও ভেঙে চুরমার হয়ে যায়
19 জল যেভাবে পাথরকে ক্ষয় করে
20 তুমি চিরকালের জন্য তাদের দমন করেছ, ও তারা বিলুপ্ত হয়েছে;
21 তাদের সন্তানেরা যদি সম্মানিত হয়, তারা তা জানতে পারে না;
22 তারা শুধু নিজেদের শরীরের ব্যথাবেদনা অনুভব করে