Êxodo 15

BENOBCV

1 তখন মোশি ও ইস্রায়েলীরা সদাপ্রভুর উদ্দেশে এই গান গাইলেন:

2 “সদাপ্রভু আমার শক্তি ও আমার সুরক্ষা;

3 সদাপ্রভু এক যোদ্ধা;

4 ফরৌণের রথ ও তাঁর সৈন্যদলকে

5 গভীর জলরাশি তাদের ঢেকে দিল;

6 তোমার ডান হাত, হে সদাপ্রভু,

7 “তোমার মহত্ত্বের গরিমায়

8 তোমার নাকের বিস্ফোরণে

9 শত্রু দম্ভভরে বলল,

10 কিন্তু তুমি তোমার শ্বাস দিয়ে ফুঁ দিলে,

11 দেবতাদের মধ্যে কে

12 “তোমার ডান হাত তুমি প্রসারিত করলে,

13 তোমার চিরস্থায়ী প্রেমে করবে তুমি পরিচালনা

14 জাতিরা শুনবে ও থরথরাবে;

15 ইদোমের নেতারা আতঙ্কিত হবে,

16 আতঙ্ক ও শঙ্কা তাদের উপর এসে পড়বে।

17 তুমি তাদের ভিতরে আনবে ও রোপণ করবে,

18 “সদাপ্রভু করলেন রাজত্ব

19 ফরৌণের ঘোড়া, রথ ও ঘোড়সওয়ারেরা যখন সমুদ্রে তলিয়ে গেল, তখন সদাপ্রভু তাদের উপর সমুদ্রের জলরাশি ফিরিয়ে আনলেন, কিন্তু ইস্রায়েলীরা সমুদ্রের একদিক থেকে অন্যদিকে শুকনো জমির উপর দিয়ে হেঁটে চলে গেল।

20 তখন মহিলা ভাববাদী মরিয়ম, হারোণের দিদি, নিজের হাতে একটি খঞ্জনি তুলে নিলেন, এবং সব মহিলা তাঁর দেখাদেখি খঞ্জনি বাজিয়ে নেচেছিল।

21 মরিয়ম তাদের কাছে গান গাইলেন:

22 পরে মোশি লোহিত সাগর থেকে ইস্রায়েলীদের চালিত করলেন এবং তারা শূর মরুভূমিতে চলে গেল। তিন দিন ধরে তারা মরুভূমিতে জল না পেয়ে ভ্রমণ করল।

23 তারা যখন মারায় পৌঁছাল, তারা সেখানকার জলপান করতে পারেনি কারণ তা ছিল তেতো। (সেজন্যই সেই স্থানটির নাম রাখা হল মারা)

24 অতএব লোকেরা মোশির বিরুদ্ধে অভিযোগ জানিয়ে বলল, “আমরা কী পান করব?”

25 তখন মোশি সদাপ্রভুর কাছে কেঁদে ফেললেন, এবং সদাপ্রভু তাঁকে এক টুকরো কাঠ দেখিয়ে দিলেন। তিনি সেটি জলে ছুঁড়ে দিলেন, এবং সেই জল পানের উপযুক্ত হয়ে গেল।

26 তিনি বললেন, “তোমরা যদি তোমাদের ঈশ্বর সদাপ্রভুর কথা যত্নসহকারে শোনো, এবং তাঁর দৃষ্টিতে যা ন্যায্য তাই করো, তোমরা যদি তাঁর আদেশগুলির প্রতি মনোযোগ দাও ও তাঁর সব হুকুম পালন করো, তবে তোমাদের উপর আমি সেইসব রোগব্যাধির মধ্যে একটিও আনব না, যেগুলি আমি মিশরীয়দের উপরে এনেছিলাম, কারণ আমি সেই সদাপ্রভু, যিনি তোমাদের সুস্থ করেছেন।”

27 পরে তারা সেই এলীমে এল, যেখানে বারোটি জলের উৎস ও সত্তরটি খেজুর গাছ ছিল, এবং সেখানে তারা জলের কাছেই শিবির স্থাপন করল।

Ler em outra tradução

Comparar lado a lado