1 হে আকাশমণ্ডল, শোনো, আর আমি কথা বলব;
2 আমার শিক্ষা বৃষ্টির মতো করে ঝরে পড়ুক
3 আমি সদাপ্রভুর নাম ঘোষণা করব,
4 তিনিই শৈল, তাঁর কাজ নিখুঁত,
5 তারা অসৎ এবং তাঁর সন্তান নয়;
6 এই কি তোমাদের সদাপ্রভুর ঋণ পরিশোধ করার পদ্ধতি,
7 পুরোনো দিনের কথা স্মরণ করো;
8 পরাৎপর যখন জাতিদের উত্তরাধিকার দিলেন,
9 কেননা সদাপ্রভুর প্রাপ্য ভাগই হল তাঁর লোকেরা,
10 তিনি তাকে এক মরুএলাকায় পেলেন,
11 ঈগল যেমন তার বাসাকে জাগায়
12 সদাপ্রভু একাই তাকে চালিয়ে নিয়ে আসলেন;
13 তিনি দেশের এক পাহাড় থেকে অন্য পাহাড়ে তাকে নিয়ে গেলেন
14 পশুপাল থেকে দই ও দুধ দিয়ে
15 যিশুরূণ হৃষ্টপুষ্ট হয়ে লাথি মারল;
16 তাদের বিজাতীয় দেবতাদের দরুন তাঁকে ঈর্ষান্বিত করেছ
17 তারা মিথ্যা দেবতাদের কাছে বলিদান করেছে, যারা ঈশ্বর নয়,
18 তোমরা সেই শৈল, যিনি তোমাদের বাবা তাঁকে পরিত্যাগ করেছ;
19 তা দেখে সদাপ্রভু তাদের অগ্রাহ্য করেছেন
20 তিনি বললেন, “আমি তাদের থেকে আমার মুখ লুকাব,
21 যারা ঈশ্বর নয় তাদের দ্বারা আমাকে ঈর্ষান্বিত করেছে
22 কেননা আমার ক্রোধের আগুন জ্বলে উঠবে,
23 “আমি তাদের উপরে বিপর্যয় স্তূপাকার করব
24 আমি তাদের বিরুদ্ধে দেহ ক্ষয় করা দুর্ভিক্ষ আনব,
25 রাস্তায় তরোয়াল দ্বারা তারা সন্তানহীন হবে;
26 আমি বলেছিলাম আমি তাদের ছড়িয়ে দেব
27 কিন্তু আমি শত্রুদের বিদ্রুপ ভয় করেছিলাম,
28 তারা এক বোধশক্তিহীন জাতি,
29 তারা যদি জ্ঞানী হত ও এটি বুঝতে পারত
30 একজন লোক কেমন করে হাজার জনকে তাড়াবে,
31 কেননা তাদের শৈল আমাদের শৈলের মতো নয়,
32 তাদের দ্রাক্ষালতা সদোমের দ্রাক্ষালতা থেকে
33 তাদের দ্রাক্ষারস হল সাপের বিষ,
34 “আমি কি এটি সঞ্চয় করে রাখিনি
35 প্রতিশোধ নেওয়া আমারই কাজ; আমি প্রতিফল দেব।
36 সদাপ্রভু তাঁর প্রজাদের বিচার করবেন
37 তিনি বলবেন: “তাদের দেবতারা এখন কোথায়,
38 সেই দেবতারা যারা তাদের বলির মেদ খেয়েছিল
39 “এখন দেখো, আমি, আমিই তিনি!
40 আমি স্বর্গের দিকে আমার হাত তুলে শপথ করে বলছি:
41 যখন আমি আমার ঝকঝকে তরোয়ালে শান দিই
42 নিহত আর বন্দিদের রক্ত খাইয়ে,
43 জাতিরা, তার লোকদের সঙ্গে আনন্দ করো,
44 মোশি নূনের ছেলে যিহোশূয়কে সঙ্গে নিয়ে এই গানের সব কথা লোকদের শোনালেন।
45 সমস্ত ইস্রায়েলীর কাছে মোশি যখন এসব কথা শেষ করলেন,
46 তিনি তাদের বললেন, “আমি আজ তোমাদের কাছে সাক্ষ্য হিসেবে যা কিছু বললাম, তোমরা সেই সমস্ত কথায় মনোযোগ দাও, আর তোমাদের সন্তানেরা যেন এই বিধানের সব কথা যত্নের সঙ্গে পালন করে এজন্য তাদের সেই আদেশ দাও।
47 এগুলি নিরর্থক কথা নয়—এগুলি তোমাদের জীবন। তোমরা যে দেশ অধিকার করতে জর্ডন পার হয়ে যাচ্ছ, সেই দেশে এই কথাগুলি পালন করে বহুদিন বাঁচবে।”
48 সেদিনই সদাপ্রভু মোশিকে বললেন,
49 “তুমি যিরীহোর উল্টোদিকে মোয়াব দেশের অবারীম পর্বতমালার মধ্যে নেবো পর্বতে গিয়ে ওঠো এবং অধিকার হিসেবে যে কনান দেশটি আমি ইস্রায়েলীদের দিচ্ছি তা একবার দেখে নাও।
50 তোমার দাদা হারোণ যেমন হোর পাহাড়ে মারা গিয়ে তার পূর্বপুরুষদের সঙ্গে মিলিত হয়েছে তেমনি করে তুমিও যে পাহাড়ে উঠবে সেখানে তুমি মারা যাবে এবং তোমার পূর্বপুরুষদের সঙ্গে মিলিত হবে।
51 এর কারণ হল, সীন মরুভূমিতে কাদেশের মরীবার জলের কাছে ইস্রায়েলীদের সামনে তোমরা দুজনেই আমার প্রতি অবিশ্বস্ততার কাজ করেছিলে এবং ইস্রায়েলীদের সামনে আমাকে পবিত্র বলে মান্য করোনি।
52 সেইজন্য যে দেশটি আমি ইস্রায়েলীদের দিতে যাচ্ছি তা তুমি কেবল দূর থেকে দেখতে পাবে কিন্তু সেখানে তোমার ঢোকা হবে না।”