Salmos 89

BEN2006

1 প্রভুর প্রেম সম্পর্কে আমি সর্বদাই গান গাইবো|

2 প্রভু, আমি সত্যিই বিশ্বাস করি যে আপনার ভালোবাসা চিরন্তন!

3 ঈশ্বর বলেছেন, “আমার মনোনীত রাজার সঙ্গে আমি একটি চুক্তি করেছি|

4 ‘দায়ূদ, তোমার পরিবারকে আমি চিরদিন বাঁচিয়ে রাখবো|

5 প্রভু, আপনি আশ্চর্য্য কার্য্য করেন| এই জন্য আকাশ আপনার প্রশংসা করে|

6 স্বর্গে প্রভুর সমকক্ষ কেউ নেই|

7 ঈশ্বর পবিত্র লোকেদের সঙ্গে সাক্ষাৎ করেন, ওই পবিত্র দূতরা তাঁর চারপাশে জড়ো হয়|

8 হে প্রভু সর্বশক্তিমান ঈশ্বর, আপনার মত কেউই নয়|

9 আপনি পরাক্রমশালী সমুদ্রকে শাসন করেন,

10 হে ঈশ্বর, আপনি রহবকে পরাজিত করেছিলেন|

11 হে ঈশ্বর, স্বর্গ এবং মর্ত্য আপনার অধিকারভুক্ত|

12 উত্তর থেকে দক্ষিণ পর্যন্ত যা কিছু রয়েছে সবই আপনি সৃষ্টি করেছেন|

13 আপনার বাহু পরাক্রমবিশিষ্ট!

14 সত্য ও ন্যায় বিচারের ওপর আপনার রাজ্য প্রতিষ্ঠিত|

15 ঈশ্বর, আপনার নিষ্ঠাবান অনুগামীরা সত্যিই সুখী|

16 আপনার নাম সর্বদাই তাদের সুখী করে|

17 আপনি তাদের বিস্ময়কর শক্তি|

18 প্রভু, আপনিই আমাদের রক্ষাকর্তা|

19 আপনার বিশ্বস্ত অনুগামীদের সঙ্গে আপনি এক স্বপ্নদর্শনের কথা বলেছিলেন,

20 আমার দাস দায়ূদকে আমি খুঁজে পেয়েছি|

21 আমার ডান হাত দিয়ে আমি দায়ূদকে সহায়তা দিয়েছি

22 এই মনোনীত রাজাকে শত্রুরা পরাজিত করতে পারে নি|

23 আমি ওর শত্রুদের শেষ করে দিয়েছি|

24 যে রাজাকে আমি পছন্দ করেছি, তাকে আমি সর্বদা ভালোবাসবো ও সমর্থন করবো|

25 আমার মনোনীত রাজাকে আমি সমুদ্রের দায়িত্ব দিয়েছি|

26 সে আমাকে বলবে, ‘আপনিই আমার পিতা|

27 আমি তাকে আমার প্রথম জাত সন্তান করবো|

28 আমার প্রেম, ওই মনোনীত রাজাকে সব সময়েই রক্ষা করবে|

29 আমি ওর পরিবারকে চিরকাল অব্যাহত রাখব|

30 ওর উত্তরপুরুষরা যদি আমার বিধি ত্যাগ করে,

31 যদি আমার মনোনীত রাজার উত্তরপুরুষরা

32 তাহলে আমি ওদের ভয়ানক শাস্তি দেবো|

33 কিন্তু ওদের ওপর থেকে কখনও আমার ভালোবাসা প্রত্যাহার করবো না|

34 দায়ূদের সঙ্গে আমি কখনও আমার চুক্তি ভঙ্গ করবো না|

35 আমার পবিত্রতা দিয়ে, আমি ওকে প্রতিশ্রুতি দিয়েছি|

36 দায়ূদের পরিবার চিরদিনের জন্য অব্যাহত থাকবে|

37 চাঁদের মতই ওর রাজত্ব চিরদিন বজায় থাকবে|

38 কিন্তু ঈশ্বর, আপনার মনোনীত রাজার প্রতি আপনি ক্রুদ্ধ হয়েছেন,

39 আপনার চুক্তি আপনি বাতিল করে দিয়েছেন|

40 রাজার নগরীর প্রাচীর আপনি মাটিতে ফেলে দিয়েছেন|

41 পথচারী মানুষ তার জিনিস চুরি করে নিয়ে যায়|

42 রাজার সব শত্রুকে আপনি খুশী করেছেন|

43 ঈশ্বর, আপনি ওদের নিজেদের রক্ষা করতে সাহায্য করেছেন|

44 আপনি তাকে জয়ী হতে দেন নি|

45 তার যৌবনেই আপনি তার জীবনকে ছোট করে দিয়েছেন|

46 প্রভু, আর কতদিন ওই সব চলবে?

47 স্মরণ করে দেখুন আমার জীবন কত নাতীদীর্ঘ|

48 কেউ চিরদিন বাঁচবে না, এবং এমন কেউই নেই যে মরবে না|

49 হে ঈশ্বর, সেই প্রেম কোথায় যা অতীতে আপনি প্রদর্শন করেছিলেন?

52 ধন্য প্রভু চিরকালের জন্য!

Ler em outra tradução

Comparar lado a lado