Salmos 87

BEN2006

1 জেরুশালেমের পবিত্র পাহাড়ে ঈশ্বর তাঁর মন্দির নির্মাণ করেছেন|

2 ইস্রায়েলের যে কোন জায়গার চেয়ে সিয়োনের ফটকগুলোকে ঈশ্বর অনেক বেশী ভালোবাসেন|

3 হে ঈশ্বরের নগরী, লোকে তোমার সম্পর্কে বিস্ময়কর কথা বলে|

4 ঈশ্বর তাঁর সব লোকের তালিকা রাখেন, ওদের মধ্যে কিছু লোক মিশর ও বাবিলে বাস করে|

5 যারা সিয়োনে জন্মেছে,

6 ঈশ্বর, তাঁর সব লোকদের তালিকা রেখেছেন|

7 ঈশ্বরের লোকরা বিশেষ ছুটি উদযাপন করতে জেরুশালেমে যায়| ওরা প্রচণ্ড সুখী, ওরা নাচছে এবং গাইছে|

Ler em outra tradução

Comparar lado a lado