1 আমি ঈশ্বরের কাছে কেঁদে পড়েছিলাম এবং সাহায্যের জন্য প্রার্থনা করেছি|
2 আমার প্রভু, যখনই আমি সমস্যায় পড়ি তখনই আমি আপনার কাছে আসি|
3 আমি ঈশ্বর বিষয়ে চিন্তা করেছি এবং আমি যা অনুভব করেছি তা বলতে চেয়েছি|
4 আপনি আমাকে ঘুমাতে দেন নি|
5 আমি অতীতের কথা চিন্তা করছিলাম|
6 রাত্রে আমি আমার গানগুলো সম্পর্কে ভাবি|
7 আমি বিস্মিত হই, “আমাদের প্রভু কি চিরদিনের মত আমাদের ত্যাগ করে চলে গেলেন?
8 ঈশ্বরের প্রেম কি চিরদিনের জন্য চলে গেল?
9 ঈশ্বর কি কৃপা দেখাতে ভুলে গেলেন?
10 তারপর আমি ভাবলাম, “যে বিষয়টা আমায় সব থেকে বেশী বিব্রত করলো তা হল:
11 প্রভু কি করেছেন তা আমার স্মরণে আছে|
12 আপনি যা করেছেন, তা নিয়ে আমি ভেবেছি,
13 ঈশ্বর, আপনার পথই পবিত্র পথ|
14 আপনিই সেই ঈশ্বর, যিনি আশ্চর্য্য কার্য করেছেন|
15 আপনার ক্ষমতাবলে আপনি আপনার লোকদের রক্ষা করেছেন|
16 ঈশ্বর, আপনাকে দেখে জলও ভীত হয়েছিলো|
17 ঘন মেঘে জল সিঞ্চন করেছিলো|
18 গুরু গুরু গর্জনের বজ্রধ্বনিতে আকাশ ভরে উঠেছিলো|
19 ঈশ্বর, গভীর জলের মধ্যে দিয়ে আপনি হেঁটে গেলেন, গভীর সমুদ্রের মধ্যে দিয়ে হেঁটে গেলেন|
20 মোশি এবং হারোণের মধ্যে দিয়ে