Salmos 72

BEN2006

1 ঈশ্বর রাজাকে আপনার মত সঠিক সিদ্ধান্ত নিতে সাহায্য করুন|

2 রাজাকে আপনার লোকদের প্রতি ন্যায্য বিচার করতে সাহায্য করুন|

3 সারা ভূখণ্ড জুড়ে শান্তি

4 রাজাকে দীন মানুষের প্রতি সুবিচার করতে দিন|

5 যতদিন পর্যন্ত আকাশে চাঁদ থাকে এবং সূর্য প্রতিভাত হবে ততদিন যেন লোকেরা রাজাকে ভয় ও শ্রদ্ধা করে|

6 যে বৃষ্টি শস্যক্ষেতের ওপর ঝরে পড়ে, রাজাকে সেই বৃষ্টির মত হতে সাহায্য করুন|

7 যতক্ষণ তিনি রাজা রয়েছেন ততদিন যেন সৎ‌ লোকরা বিকশিত হয়|

8 এক সমুদ্র থেকে আর এক সমুদ্র পর্যন্ত তার রাজত্বের বিস্তার হোক্|

9 মরুভূমিতে যারা বাস করে তারা সবাই যেন তাঁর কাছে আনত হয়|

10 তর্শীশের রাজা এবং অন্যান্য দূরবর্তী রাজ্য যেন তাঁর জন্য উপহার বয়ে আনে|

11 সব রাজা যেন আমাদের রাজার কাছে নত হয়|

12 আমাদের রাজা সহায় সম্বলহীনদের সাহায্য করেন|

13 দরিদ্র ও অসহায় মানুষ তাঁর ওপর নির্ভর করেন|

14 সেই সব নিষ্ঠুর লোকরা যারা ওদের ক্ষতি করতে চেষ্টা করে, তাদের হাত থেকে রাজা ওদের রক্ষা করেন|

15 রাজা দীর্ঘজীবী হোন!

16 জমিগুলিতে যেন প্রচুর পরিমানে ফসল হয়|

17 রাজা যেন চিরদিনের জন্য বিখ্যাত হয়ে যান|

18 প্রভু ঈশ্বর, ইস্রায়েলের ঈশ্বরের প্রশংসা কর!

19 চিরদিন তাঁর মহিমাময় নামের প্রশংসা কর!

20 (যিশয়ের পুত্র, দায়ূদের প্রার্থনাসমূহ এখানেই শেষ হলো|)

Ler em outra tradução

Comparar lado a lado