1 হে ঈশ্বর আমার সংকটসমূহ থেকে আমায় রক্ষা করুন!
2 এখানে এমন কিছু নেই, যার ওপর আমি দাঁড়াতে পারি|
3 আমি এতই দুর্বল হয়ে পড়েছি যে সাহায্য চাইতেও অক্ষম হয়ে গেছি|
4 আমার মাথায় যত চুল আছে, আমার শত্রুর সংখ্যা তার থেকেও বেশী|
5 হে ঈশ্বর, আপনি আমার ত্রুটিগুলি জানেন|
6 হে আমার সদাপ্রভু, সর্বশক্তিমান প্রভু, আমার জন্য যেন আপনার অনুগামীরা লজ্জায় না পড়ে|
7 আমার মুখ লজ্জায় ঢেকে গেছে|
8 আমার ভাইরা অচেনা মানুষের সঙ্গে যেরকম ব্যবহার করে সেরকম আমার সঙ্গে করে|
9 আপনার মন্দির সম্পর্কে আমার তীব্র অনুভূতিই আমাকে শেষ করে দিচ্ছে|
10 আমি কাঁদি এবং উপবাস করি,
11 দুঃখ প্রকাশের জন্য আমি প্রায়শ্চিত্ত করি, কাপড় পরি,
12 প্রকাশ্য স্থানে ওরা আমায় নিয়ে আলোচনা করে|
13 হে ঈশ্বর, আমার দিক থেকে আপনার কাছে এই প্রার্থনা:
14 আমাকে কাদা থেকে টেনে তুলুন|
15 ঢেউগুলো যেন আমায় ডুবিয়ে না দেয়|
16 প্রভু, আপনার প্রেম ভালো, আপনার ভালোবাসা দিয়ে আমায় উত্তর দিন|
17 আপনার দাসের কাছ থেকে দূরে সরে যাবেন না|
18 আসুন আমার আত্মাকে রক্ষা করুন|
19 আমার লজ্জা আপনি জানেন|
20 সেই লজ্জা আমায় বিদীর্ণ করে দিয়েছে|
21 ওরা আমায়, আহার নয়, বিষ দিয়েছে|
22 ওদের টেবিলগুলো খাবারে পরিপূর্ণ|
23 আমি কামনা করি ওরা যেন অন্ধ হয়ে যায় এবং ওদের মেরুদণ্ড যেন দুর্বল হয়ে পড়ে|
24 ওদের আপনার সব ক্রোধ
25 ওদের ঘর শূন্য করে দিন|
26 ওদের শাস্তি দিন, ওরা ছুটে পালাবে|
27 মন্দ কাজের জন্য ওদের শাস্তি দিন|
28 জীবনের গ্রন্থ থেকে ওদের নাম মুছে দিন|
29 আমি দুঃখী এবং যন্ত্রণাবিদ্ধ|
30 গানের মধ্যে দিয়ে আমি ঈশ্বরের প্রশংসা করবো|
31 এটাই ঈশ্বরকে সুখী করবে!
32 হে বিনয়ী লোকরা, ঈশ্বরের উপাসনার জন্য এসো|
33 দরিদ্র ও অসহায় মানুষের কথা প্রভু শোনেন|
34 হে আকাশ ও পৃথিবী, ঈশ্বরের প্রশংসা কর!
35 প্রভু সিয়োনকে রক্ষা করবেন|
36 তাঁর দাসদের উত্তরপুরুষরা এই ভূখণ্ড পাবে|