1 ঈশ্বর, আমার প্রতি ক্ষমাশীল হোন|
2 আমি পরাৎপর ঈশ্বরের কাছে সাহায্য প্রার্থনা করি|
3 স্বর্গ থেকে তিনি আমায় সাহায্য দেন ও রক্ষা করেন|
4 আমার জীবন সঙ্কটাপন্ন|
5 হে ঈশ্বর, আপনি স্বর্গের চেয়েও ওপরে|
6 আমার শত্রুরা আমার জন্য একটা ফাঁদ পেতেছে|
7 কিন্তু ঈশ্বর আমায় নিরাপদে রাখবেন|
8 হে আমার আত্মা, জেগে ওঠো!
9 আমার প্রভু সকলের কাছে আমি আপনার প্রশংসা করি|
10 আপনার প্রকৃত ভালোবাসা, আকাশের উচ্চতম মেঘের থেকেও উচ্চ!
11 হে ঈশ্বর, স্বর্গকেও অতিক্রম করে যাও|