1 হে যোদ্ধা, তোমার কৃত অন্যায় নিয়ে তুমি এত বড়াই কর কেন?
2 তোমরা সবসময় অন্য লোকদের বিরুদ্ধে চক্রান্ত কর| তোমাদের জিভ বিপজ্জনক, খুরের মতই ধারালো|
3 ভালোর থেকে মন্দটাই তোমরা বেশী পছন্দ কর|
4 তোমরা এবং তোমাদের মিথ্যাবাদী জিভ মানুষকে আঘাত করতে ভালোবাসে|
5 তাই ঈশ্বর চিরদিনের জন্য তোমাদের ধ্বংস করবেন!
6 ভালো লোকরা তা দেখবে
7 “দেখ, ঈশ্বরে যে ব্যক্তি নির্ভর করত না, তার কি অবস্থা হয়েছে|
8 কিন্তু আমি সবুজ জলপাই গাছের মত প্রভুর মন্দিরে বড় হয়ে উঠছি|
9 ঈশ্বর যা কিছু আপনি করেছেন তার জন্য চিরদিন আমি আপনার প্রশংসা করবো|