1 ঈশ্বর, আমরা আপনার সম্পর্কে শুনেছি|
2 ঈশ্বর আপনার পরাক্রমী শক্তিবলে এই ভূখণ্ড
3 আমাদের পিতৃপুরুষরা তাঁদের তরবারির জোরে এই ভূখণ্ড অধিকার করেন নি|
4 হে ঈশ্বর, আপনিই আমার রাজা|
5 হে ঈশ্বর, আপনার সাহায্য নিয়েই আমরা আমাদের শত্রুকে পিছু হটিয়ে দেবো|
6 আমি আমার তীর-ধনুকে আস্থা রাখি না|
7 ঈশ্বর আপনিই আমাদের শত্রুর হাত থেকে বাঁচিয়েছেন|
8 হে ঈশ্বর, সারাদিন ধরে আমরা আপনার প্রশংসা করেছি!
9 কিন্তু হে ঈশ্বর আপনি আমাদের ত্যাগ করেছেন|
10 আপনিই আমাদের শত্রুদের আমাদের ঠেলে সরিয়ে দেবার সুযোগ করে দিয়েছেন|
11 আপনি আমাদের সেই মেষের মত ফেলে রেখেছিলেন যাদের বধ করতে নিয়ে যাওয়া হয়|
12 হে ঈশ্বর, আপনি আপনার লোকদের নামমাত্র মূল্যে বিক্রি করেছেন|
13 প্রতিবেশীদের কাছে আপনি আমাদের হাস্যস্পদ করে তুললেন|
14 আমরা এখন লোকমুখে হাসির গল্পের মত|
15 আমি লজ্জায় ডুবে রয়েছি|
16 যারা আমার প্রতি প্রতিশোধ নিতে ইচ্ছুক,
17 ঈশ্বর, আমরা আপনাকে ভুলি নি|
18 ঈশ্বর, আমরা আপনার কাছ থেকে মুখ ঘুরিয়ে দূরে চলে যাই নি|
19 কিন্তু হে ঈশ্বর, যেখানে শেয়ালের বাস, সেখানে আপনি আমাদের গুঁড়িয়ে ফেললেন|
20 আমরা কি আমাদের ঈশ্বরের নাম ভুলে গিয়েছিলাম?
21 নিশ্চিতভাবে ঈশ্বর এইসব জানেন|
22 ঈশ্বর, সারাদিন ধরে আমরা আপনার জন্য প্রাণ দিয়েছি!
23 হে আমার প্রভু, উঠুন!
24 প্রভু, কেন আপনি আমাদের থেকে লুকোচ্ছেন?
25 আমাদের ধূলোর মধ্যে ঠেলে দেওয়া হয়েছে|
26 ঈশ্বর, উঠুন এবং আমাদের সাহায্য করুন!