1 হরিণ যেমন ঝর্ণার জলের জন্য তৃষ্ণার্ত থাকে,
2 জীবন্ত ঈশ্বরের জন্য আমার আত্মা তৃষ্ণার্ত|
3 আমার শত্রু আমায় অনবরত উপহাস করে চলেছে|
4 পবিত্র মন্দিরে যখন আমার সুসময় ছিল, সে কথা যখন স্মরণ করি তখন আমার হৃদয় বিদীর্ণ হয়ে যায়|
7 পৃথিবীর গভীর অতল থেকে আগত জল,
8 প্রত্যেক দিন আমার প্রতি প্রভু তাঁর প্রকৃত ভালোবাসা দেখান|
9 আমি আমার শৈলস্বরূপ ঈশ্বরের সঙ্গে কথা বলব, “প্রভু, কেন আপনি আমায় ভুলে গেছেন?
10 আমার শত্রুরা আমাকে অনবরত অপমান করে চলেছে এবং তারা আমাকে চরম আঘাত হেনে জিজ্ঞাসা করছে, “কোথায় তোমার ঈশ্বর?
11 কেন আমি অত দুঃখিত হবো?