1 আমি প্রভুকে ডেকেছিলাম, তিনি তা শুনেছেন|
2 তিনি আমাকে কবর থেকে টেনে তুলেছেন|
3 প্রভু আমার মুখে নতুন গান দিয়েছেন,
4 সেই ধন্য যে প্রভুর উপর বিশ্বাস রাখে|
5 প্রভু, আমাদের ঈশ্বর, আপনি অনেক আশ্চর্য্য কার্য করেছেন!
6 আপনি আমাকে প্রকৃত সত্য বাণী শোনাবার কান দিয়েছেন|
7 তাই আমি বলেছি, “এই যে আমি, আমায় গ্রহণ করুন|
8 হে ঈশ্বর, আপনি যা চান, আমি সেইগুলোই করতে চাই|
9 মহাসভায় মানুষের সামনে আমি জয়ের কথা বলেছি|
10 আপনার কৃত মহৎ কীর্তি সম্পর্কে আমি বলেছি|
11 তাই, প্রভু আপনার করুণা আমার কাছে লুকোবেন না!
12 মন্দ লোকরা আমার চারদিকে জড় হয়েছে|
13 প্রভু আমার কাছে ছুটে আসুন, আমায় বাঁচান!
14 ঐসব মন্দ লোক আমায় হত্যা করতে চাইছে|
15 ঐ মন্দ লোকরা আমায় নিয়ে হাসাহাসি করে|
16 কিন্তু তারা, যারা আপনার কাছে আসে যেন সুখী হয় ও আনন্দ পায়|
17 প্রভু, আমি একজন দরিদ্র ও অসহায় মানুষ|