1 হে ভালো লোকরা, তোমরা প্রভুতে আনন্দ কর!
2 বীণা বাজাও এবং প্রভুর প্রশংসা কর!
3 তাঁর জন্য একটা নতুন গান গাও|
4 প্রভুর বাক্য সত্য| তিনি যা কিছু করেন,
5 ঈশ্বর ন্যায়পরায়ণ হতে ও ভাল কাজ করতে ভালবাসেন|
6 প্রভু নির্দেশবাক্য উচ্চারণ করেছিলেন এবং এই পৃথিবী সৃষ্টি হয়েছিল|
7 ঈশ্বর, সমুদ্রের জল এক জায়গায় জমা করেছেন|
8 সমগ্র পৃথিবীর সকলের উচিৎ ঈশ্বরকে ভয় এবং শ্রদ্ধা করা|
9 কেন? কারণ ঈশ্বর একটি আজ্ঞা দেন এবং সেটি ঘটে|
10 প্রভু প্রত্যেকের উপদেশকেই অর্থহীন করে তুলতে পারেন|
11 কিন্তু প্রভুর উপদেশ চিরন্তন সত্য|
12 যারা প্রভুকে তাদের ঈশ্বররূপে পেয়েছে তারা সত্যিই ধন্য|
13 প্রভু স্বর্গ থেকে নীচের দিকে তাকিয়েছিলেন
14 পৃথিবীতে যারা বসবাস করছে,
15 ঈশ্বর প্রত্যেকটি লোকের মন সৃষ্টি করেছেন|
16 একজন রাজা তাঁর বৃহৎ শক্তিতে উদ্ধার পায় না|
17 ঘোড়াগুলো যুদ্ধের বিজয় এনে দেয় না|
18 তাঁর প্রকৃত ভালবাসায় আস্থা রেখে, যারা প্রভুকে অনুসরণ করে,
19 সেই সব লোককে ঈশ্বর মৃত্যু থেকে রক্ষা করেন|
20 তাই আমরা প্রভুর জন্য প্রতীক্ষা করবো|
21 ঈশ্বর আমাদের সুখী করেন,
22 প্রভু, প্রকৃতই আমরা আপনার উপাসনা করি!