Salmos 31

BEN2006

1 প্রভু, আমি আপনার ওপর নির্ভর করি|

2 হে ঈশ্বর, আমার কথা শুনুন|

3 ঈশ্বর, আপনিই আমার শিলা;

4 আমার শত্রুরা আমার সামনে এক ফাঁদ পেতে রেখেছে|

5 প্রভু, আপনিই সেই ঈশ্বর যাকে আমরা বিশ্বাস করতে পারি|

6 যারা মূর্ত্তিসমূহের পূজা করে, তাদের আমি ঘৃণা করি|

7 হে ঈশ্বর, আপনার করুণায় আমি খুব খুশী|

8 আপনি আমাকে আমার শত্রুদের হস্তগত করবেন না|

9 প্রভু, আমার অসংখ্য সমস্যা আছে|

10 আমার জীবন দুঃখে শেষ হতে চলেছে|

11 শত্রুরা আমায় ঘৃণা করছে|

12 হারিয়ে যাওয়া যন্ত্রপাতির মত

13 লোকরা আমার সম্পর্কে যে সব ভয়ঙ্কর কথা বলে, তা আমি শুনি|

14 হে প্রভু, আমি আপনাতে আস্থা রাখি|

15 আমার জীবন আপনার হাতে রয়েছে|

16 দয়া করে আপনার দাসকে অভ্যর্থনা করুন এবং গ্রহণ করুন|

17 প্রভু, আমি আপনার কাছে প্রার্থনা করেছি,

18 ঐসব মন্দ লোক নিজেদের সম্পর্কে বড়াই করে

19 হে ঈশ্বর, আপনার অনুগামীদের জন্য আপনি অনেক ভালো জিনিষ বাঁচিয়ে রেখেছেন|

20 সৎ‌ লোকদের আঘাত করার জন্য মন্দ লোকরা একসঙ্গে জড় হয়|

21 প্রভু ধন্য! সারা শহর যখন শত্রুদের দ্বারা বেষ্টিত,

22 আমি ভীত হয়ে বলেছিলাম, “আমি এমন এক জায়গায় রয়েছি সেখানে ঈশ্বরও আমাকে দেখতে পাবেন না|”

23 হে ঈশ্বরের অনুগামীরা, তোমরা অবশ্যই প্রভুকে ভালোবেসো!

24 তোমরা যারা প্রভুর সাহায্যের জন্য প্রতীক্ষা করছো, তারা সাহসী হও, শক্তিশালী হও!

Ler em outra tradução

Comparar lado a lado