1 হে ঈশ্বরের সন্তানরা, তোমরা প্রভুর প্রশংসা কর!
2 প্রভুর প্রশংসা কর এবং তাঁর নামের সম্মান কর!
3 প্রভুর রব সমুদ্রের এপার থেকে ওপারে শোনা যায়|
4 প্রভুর রব তাঁর শক্তি ঘোষণা করে|
5 প্রভুর রব বিরাট বড় এরস গাছদের ভেঙ্গে টুকরো টুকরো করে দেয়|
6 প্রভু লিবানোনকে প্রকম্পিত করেছেন এবং দেখে মনে হয় যেন একটি বাচ্চা বাছুর নাচছে|
7 বিদ্যুতের চমক দিয়ে প্রভুর রব বাতাসকে কেটে কেটে দিচ্ছে|
8 প্রভুর রব মরুভূমিকে কাঁপিয়ে দিচ্ছে|
9 প্রভুর রব দেবদারু গাছকে কাঁপিয়ে দেয়|
10 প্লাবনের সময় প্রভুই ছিলেন রাজা
11 প্রভু তাঁর লোকদের শক্তি দেন|