1 প্রভু, আমি নিজেকে আপনার হাতে সমর্পণ করেছি|
2 হে আমার ঈশ্বর, আমি আপনাতে আস্থা রাখি|
3 যদি কোন ব্যক্তি আপনার ওপর নির্ভর করে, সে কখনও হতাশাগ্রস্থ হবে না|
4 হে প্রভু, আপনার পথগুলি আমাকে দেখান|
5 আমায় পরিচালিত করুন এবং আপনার সত্য সম্পর্কে আমায় শিক্ষা দিন|
6 হে প্রভু, আমার প্রতি দয়া করে আমায় স্মরণ করবেন|
7 আমার তরুণ বয়সের কৃত কুকর্ম ও পাপ আপনি স্মরণে রাখবেন না|
8 প্রভু প্রকৃতপক্ষেই ভাল এবং সৎ|
9 যারা বিনীত, তাদেরই তিনি তাঁর পথগুলি শেখান|
10 প্রভুই রাজা, যারা তাঁর চুক্তি এবং প্রতিশ্রুতি অনুসরণ করে
11 হে প্রভু, আমি অনেক পাপ কাজ করেছি|
12 যদি কোন লোক প্রভুকেই অনুসরণ করবে বলে মনোনীত করে,
13 সেই লোক ভাল জিনিস উপভোগ করতে পারবে,
14 প্রভু তাঁর গূঢ় কথা তাঁর অনুগামীদের বলেন|
15 সাহায্যের জন্য আমি সর্বদাই প্রভুর দিকে চেয়ে থাকি|
16 হে প্রভু, আমি নিঃসহায় এবং নিঃসঙ্গ|
17 আমাকে আমার সংকটসমূহ থেকে মুক্ত করুন|
18 আমার প্রচেষ্টা ও সমস্যার দিকে দৃষ্টিপাত করুন|
19 আমার যেসব শত্রু আছে তাদের দিকে দেখুন|
20 হে ঈশ্বর, আমায় রক্ষা করুন এবং আমায় উদ্ধার করুন|
21 হে ঈশ্বর, আপনি প্রকৃতই ভাল|
22 হে ঈশ্বর, ইস্রায়েলের লোকদের, তাদের শত্রুদের হাত থেকে রক্ষা করুন|