1 সারা জীবন ধরে আমার অনেক শত্রু ছিলো|
2 সারা জীবন ধরে আমার অনেক শত্রু ছিলো|
3 আমার পিঠে গভীর ক্ষত না হওয়া পর্যন্ত তারা আমায় মেরেছিল|
4 কিন্তু মঙ্গলময় প্রভু দড়ি কেটে দিয়েছিলেন|
5 যারা সিয়োনকে ঘৃণা করতো তারা পরাজিত হয়েছে|
6 ঐ লোকগুলো ছাদের ওপর জন্মানো ঘাসের মত|
7 কজন শ্রমিক সেই ঘাস থেকে এক মুঠো দানাও পায় না|
8 পাশ দিয়ে যাওয়ার সময় কোনও লোকে বলবে না “প্রভু তোমায় আশীর্বাদ করুন|”