1 প্রভুর প্রশংসা কর!
2 তার উত্তরপুরুষরা এই পৃথিবীতে মহৎ হবে|
3 সেই ব্যক্তির পরিবার প্রচণ্ড ধনী হবে
4 সৎ লোকদের কাছে ঈশ্বর অন্ধকারে প্রতিভাত একটি আলোর মত|
5 একজন ব্যক্তির পক্ষে দয়ালু এবং উদার হওয়া ভালো|
6 সেই ব্যক্তির কোনদিন পতন হবে না|
7 সে দুঃসংবাদে ভীত হবে না|
8 সেই ব্যক্তি নিজের বিশ্বাসে দৃঢ়|
9 সেই ব্যক্তি দরিদ্রদের মুক্তহস্থে দান করে
10 দুষ্ট লোকরা এই সব দেখে রেগে যায়|