Salmos 102

BEN2006

1 প্রভু, আমার প্রার্থনা শুনুন|

2 যখন আমি সমস্যার মধ্যে থাকি তখন আমার দিক থেকে মুখ ফিরিয়ে নেবেন না|

3 ধোঁয়ার মত আমার জীবন কেটে যাচ্ছে|

4 আমার শক্তি চলে গেছে|

5 দুঃখের কারণে আমার ওজন কমে যাচ্ছে|

6 আমি একটি ধ্বংসস্তূপের মধ্যে বাস করা পেঁচার মত নিঃসঙ্গ|

7 আমি ঘুমোতে পারি না|

8 শত্রুরা সব সময়ে আমাকে অপমান করে|

9 আমার খাদ্যই এখন আমার বিরাট দুঃখ|

10 কেন? কারণ প্রভু আপনি আমার প্রতি ক্রুদ্ধ হয়েছেন|

11 দিনের শেষের দীর্ঘ ছায়াগুলির মত আমার জীবন প্রায় শেষ হয়ে গেছে|

12 কিন্তু প্রভু, আপনি চিরদিনই বিরাজিত থাকবেন|

13 আপনাকে উত্থান করতে হবে এবং আপনি সিয়োনকে স্বস্তি দেবেন|

14 আপনার দাসগণ সিয়োনের পাথরগুলিকে ভালোবাসে|

15 লোকরা প্রভুর নামের উপাসনা করবে|

16 প্রভু সিয়োনকে আবার নির্মাণ করবেন|

17 যে সব লোককে ঈশ্বর বাঁচিয়ে রেখেছেন, তিনি আবার তাদের প্রার্থনার উত্তর দেবেন|

18 ভবিষ্যৎ প্রজন্মের জন্য এইসব লিখে রাখো

19 প্রভু, তাঁর পবিত্র স্থান থেকে নীচের দিকে চেয়ে দেখবেন|

20 তিনি বন্দীদের প্রার্থনা শুনবেন|

21 তারপর সিয়োনে লোকরা প্রভুর কথা বলবে|

22 সব জাতিসমূহ একসঙ্গে জড় হবে|

23 আমার শক্তি কমে এসেছে|

24 তাই আমি বলেছিলাম, “আমি যতক্ষণ যুবক আছি আমাকে মরতে দেবেন না|

25 সুদূর অতীতে আপনি এই বিশ্বসৃষ্টি করেছিলেন|

26 এই বিশ্ব, এই আকাশ একদিন শেষ হয়ে যাবে কিন্তু আপনি চির বিরাজমান থাকবেন!

27 কিন্তু ঈশ্বর, আপনি পরিবর্তিত হবেন না|

28 আজ আমরা আপনার দাস|

Ler em outra tradução

Comparar lado a lado