1 একজন ব্যক্তি প্রকৃত সুখী হবে যদি সে মন্দ লোকের পরামর্শে না চলে,
2 একজন সৎ ব্যক্তি প্রভুর শিক্ষাকে ভালোবাসে|
3 এই জন্য সেই ব্যক্তি নদীর ধারে পোঁতা গাছের মত শক্ত ও দৃঢ় হয়|
4 মন্দ লোকরা সে রকম নয়|
5 সৎ লোকরা যদি একটা বিচারের সিদ্ধান্ত নেবার জন্য একত্রিত হয়, তবে মন্দ লোকরা অপরাধী হিসেবেই প্রমাণিত হবে|
6 কেন? কারণ প্রভু সৎ লোকদের রক্ষা করেন,