Provérbios 8

BEN2006

1 শোন! প্রজ্ঞা কি তোমাকে ডাকছে?

2 মহিলাটি (প্রজ্ঞা) পাহাড়ের চূড়ায়,

3 সে নগরের প্রধান ফটকগুলির সামনে দাঁড়িয়ে আছে|

4 প্রজ্ঞা বলছে, “হে মানবগণ, আমি তোমাদের ডাকছি|

5 যদি তোমরা অবোধ হও, বুদ্ধিমান হওয়ার চেষ্টা কর|

6 শোন! আমি যেসব জিনিসের শিক্ষা দিই তা গুরুত্বপূর্ণ|

7 আমার কথাগুলি সত্য|

8 আমি যা বলি তা সঠিক, আমি মিথ্যা কথা বলি না|

9 আমার কথাগুলি, যাদের বোধশক্তি আছে

10 আমার অনুশাসন গ্রহণ কর| তার মূল্য রূপার চেয়েও বেশী|

11 জ্ঞান, দূর্মূল্য মুক্তার চেয়েও দামী|

12 “আমি প্রজ্ঞা|

13 প্রভুকে শ্রদ্ধা জানানোর অর্থ হল পাপকে ঘৃণা করা|

14 আমি মানুষকে সুবুদ্ধি এবং সঠিক সিদ্ধান্ত নেওয়ার ক্ষমতা প্রদান করি|

15 রাজারা শাসনকার্যে আমাকে ব্যবহার করেন|

16 পৃথিবীর সমস্ত ভাল শাসক

17 যে সব লোক আমাকে ভালোবাসে আমিও তাদের ভালোবাসি|

18 আমার দেবার মত ধনসম্পদ ও সম্মান রয়েছে|

19 আমি যে সব জিনিস দিই তা খাঁটি সোনার চেয়েও ভালো

20 আমি ধর্মের পথে চলি|

21 যারা আমাকে ভালোবাসে আমি তাদের সম্পদ দিই|

22 “বহুকাল আগে, শুরুতে প্রভু অন্য আর কিছু সৃষ্টি করবার আগে

23 আমিই আদি| আমাকে সবার আগে সৃষ্টি করা হয়েছিল|

24 মহাসাগরের আগে আমাকে গঠন করা হয়েছিল|

25 আমি পর্বতসমূহের আগে জন্মেছিলাম| আমি পাহাড়সমূহের আগে জন্মেছিলাম|

26 প্রভুর পৃথিবী সৃষ্টির আগে আমি জন্মেছিলাম, ভূমি তৈরীর আগে আমি জন্মেছিলাম|

27 প্রভু যখন আকাশ তৈরী করেন

28 মেঘ সৃষ্টির আগে আমি রূপ পেয়েছিলাম|

29 প্রভু যখন সমুদ্রসমূহে জলের সীমা নির্ধারণ করেছিলেন

30 আমি একজন দক্ষ কর্মীর মত প্রভুর পাশে ছিলাম|

31 তাঁর জগৎ‌‌ আমাকে খুশি করে|

32 “আমার পুত্রগণ, এখন আমার কথাগুলি শোন!

33 আমার শিক্ষামালা শোন এবং জ্ঞানী হয়ে ওঠো|

34 যে আমার কথা মেনে চলবে সে ধন্য হবে|

35 যে আমাকে খুঁজে পায় সে জীবন লাভ করে|

36 কিন্তু যে ব্যক্তি আমার বিরুদ্ধে পাপ করে সে নিজেকে আঘাত করে|

Ler em outra tradução

Comparar lado a lado