Josué 5

BEN2006

1 তাই প্রভু যর্দন নদী শুকিয়ে দিলেন যতক্ষণ না সমস্ত লোক তা পেরিয়ে যায়| যর্দ্দনের পশ্চিমে বসবাসকারী ইমোরীয় এবং ভূমধ্যসাগর তীরবর্তী কনানীয়দের রাজারা এসব শুনে বেশ ভয় পেয়ে গেল| ইস্রায়েলের লোকদের সঙ্গে লড়াই করার মতো সাহস তাদের রইল না|

2 তখন যিহোশূয়কে প্রভু বললেন, “চক্মকি পাথর থেকে ক্ষুর বানিয়ে নাও, আর সেই ক্ষুর দিয়ে ইস্রায়েলের পুরুষদের সুন্নৎ করো|”

3 সেই মতো যিহোশূয় চকমকি পাথর থেকে ক্ষুর বানিয়ে নিয়ে জিবিথ হারালোথে ইস্রায়েলীয়দের সুন্নৎ করলেন|

8 যিহোশূয় সকলের সুন্নৎকরণ শেষ করলেন| তারা সেখানেই তাঁবু খাটিয়ে থেকে গেল| যতদিন পর্যন্ত সবাই সেরে না উঠল ততদিন তারা তাঁবুতে বিশ্রাম নিল|

9 সেই সময় প্রভু যিহোশূয়কে বললেন, “মিশরে তোমরা সবাই ছিলে ক্রীতদাস| এই দাসত্ব তোমাদের লজ্জিত করে রেখেছিল| আজ তোমাদের সব লজ্জা সংকোচ আমি হরণ করলাম|” যিহোশূয় সেই জায়গাটির নাম দিলেন গিল্গল| আজও সে জায়গার নাম গিল্গল থেকে গেছে|

10 ইস্রায়েলের লোকরা নিস্তারপর্ব উৎসব পালন করল| যিরীহোর সমতলভূমিতে গিল্গল যেখানে তাঁবু খাটিয়েছিল সেখানেই তারা উৎসব করল| সেই মাসের 14তম দিনে সন্ধ্যাবেলা সেই উৎসব হল|

11 নিস্তারপর্ব উৎসবের পরের দিন তারা সে দেশের উৎপন্ন খাদ্য দ্রব্যই খেয়েছিল| তারা খেয়েছিল খামিরবিহীন রুটি আর ভাজা দানাশস্য|

12 পরদিন সকালে আকাশ থেকে আর বিশেষ ধরণের খাদ্য বর্ষণ হল না| যেদিন থেকে ইস্রায়েলের লোকরা কনানে উৎপন্ন খাদ্য খেতে শুরু করল, সেদিন থেকে স্বর্গ থেকে খাদ্য আসা বন্ধ হল|

13 যখন যিহোশূয় যিরীহোর কাছাকাছি গেলেন, তিনি তাকিয়ে দেখলেন একজন মানুষ তরবারি হাতে তাঁর সামনে দাঁড়িয়ে আছেন| যিহোশূয় তাঁর কাছে গিয়ে বললেন, “কে আপনি? আমাদের শত্রু না মিত্র?”

14 মানুষটি বললেন, “না, আমি শত্রু নই| আমি প্রভুর সৈন্যবাহিনীর সেনাধ্যক্ষ| আমি এইমাত্র তোমার কাছে এসেছি|”

15 প্রভুর সেনাধ্যক্ষ বললেন, “জুতো খোলো| যেখানে তুমি দাঁড়িয়ে তা এখন পবিত্র স্থান|” তাই যিহোশূয় তাঁর আদেশ পালন করলেন|

Ler em outra tradução

Comparar lado a lado