1 পশ্হূর ছিল এক যাজক| প্রভুর উপাসনাগৃহের সে ছিল প্রধান যাজক| পশ্হূরের পিতার নাম ছিল ইম্মের| পশ্হূর শুনতে পেল প্রভুর উপাসনাগৃহের চত্বরে যিরমিয় ধর্মোপদেশ প্রচার করছে|
2 তাই সে ভাববাদী যিরমিয়কে প্রহার করেছিল| সে যিরমিয়র হাত এবং পাগুলি কাঠের গুঁড়ির মাঝখানে বেঁধে রেখেছিল| এটা ঘটেছিল প্রভুর মন্দিরে বিন্যামীনের উচ্চতর ফটকে|
3 পরদিন যখন পশ্হূর যিরমিয়কে সেই কাঠের খণ্ডের ভেতর থেকে বের করে আনল তখন যিরমিয় পশ্হূরকে বলেছিল, “তোমার, পশ্হূর নামটি প্রভুর দেওয়া নয়| এখন প্রভু তোমার নাম দিলেন সর্বদিকের সন্ত্রাস|
4 এটা তোমার নাম, কারণ প্রভু বলেছেন, ‘শীঘ্রই আমি তোমাকে তোমার নিজের কাছেই একটি সন্ত্রাসে পরিণত করব| তুমি তোমার সমস্ত বন্ধু-বান্ধবের কাছেও সন্ত্রাস হিসেবে পরিচিতি পাবে| তুমি লক্ষ্য করবে শত্রুর তরবারি তোমার বন্ধুদের হত্যা করছে| আমি যিহূদার সমস্ত লোকদের বাবিলের রাজাকে দিয়ে দেব| তিনি তাদের বাবিলে নিয়ে যাবেন| তাঁর সৈন্যরা তাদের তরবারি দিয়ে মেরে ফেলবে|
5 ধনসম্পদ অর্জন করতে জেরুশালেমের মানুষ পরিশ্রম করেছিল| কিন্তু আমি তাদের সমস্ত ধনসম্পদ শত্রুদের দিয়ে দেব| যিহূদার রাজাদেরও প্রচুর ঐশ্চর্য় ছিল| আমি সেই ঐশ্বর্যও শত্রুদের দিয়ে দেব| শত্রুবাহিনী সেই সব ধনসম্পদ ঐশ্বর্য সমেত যিহূদার লোকদেরও বাবিলে নিয়ে যাবে|
6 পশ্হূর, তুমি এবং তোমার পরিবারও এর থেকে মুক্তি পাবে না| তোমাকে বাধ্য করা হবে বাবিলে চলে যাওয়ার জন্য| তোমার মৃত্যু হবে বাবিলে| সেখানেই তোমাকে সমাহিত করা হবে| তুমি তোমার বন্ধুদের কাছে মিথ্যা ধর্মোপদেশ প্রচার করেছিলে| তুমি বলেছো এটা ঘটবে না| কিন্তু তোমার বন্ধুরাও বাবিলে মারা যাবে এবং সেখানেই তাদের সমাহিত করা হবে|’”
7 প্রভু, আপনি কৌশল করেছিলেন এবং আমি প্রতারিতা হয়েছিলাম|
8 আমি যখনই কথা বলি,
9 কখনো আমি নিজে নিজে বলেছি,
10 আমি শুনতে পাচ্ছি লোকরা আমার বিরুদ্ধে ফিসফিস করে কথা বলছে|
11 কিন্তু প্রভু আমার সঙ্গে আছেন|
12 সর্বশক্তিমান প্রভু তুমি সৎ লোকদের পরীক্ষা করো|
13 প্রভুর কাছে গান কর!
14 অভিশাপ দাও সেই দিনটিকে যেদিন আমি জন্ম নিয়েছিলাম|
15 অভিশাপ দাও সেই মানুষটিকে যে আমার পিতাকে আমার জন্ম সংবাদ দিয়েছিল|
16 ঐ মানুষটিরও দশা হোক্ সেই সব শহরের মতো যেগুলো প্রভু ধ্বংস করেছেন|
17 কারণ সে আমাকে
18 আমাকে কেন আমার মাতৃগর্ভ থেকে বাইরে আসতে হল?