1 যিরমিয়র কাছে প্রভুর এই বার্তা এসেছিল:
2 “যিরমিয় যাও, কুমোরের বাড়ি যাও| কুমোরের ঘরে আমি তোমাকে আমার বার্তা জানাব|”
3 তাই আমি কুমোরের বাড়ি গিয়েছিলাম| আমি দেখেছিলাম কুমোর তার চাকায়় কাদামাটি নিয়ে কাজ করছে|
4 কাদামাটি দিয়ে সে একটি পাত্র তৈরী করছিল| কিন্তু কোথাও কোন গণ্ডগোল হচ্ছিল| তাই কুমোর আবার কাদামাটি চড়াচ্ছিল নতুন পাত্র তৈরীর জন্য| মনের মতো করে হাত দিয়ে সে পাত্রের আকার গড়তে চাইছিল|
5 তখন প্রভুর বার্তা এসে পৌঁছালো আমার কাছে:
6 “ইস্রায়েলের পরিবার, তোমরা জানো যে আমি (ঈশ্বর) তোমাদের সঙ্গে এই রকমই করতে পারি| তোমরা হলে কুমোরের হাতে রাখা কাদামাটি আর আমি হলাম কুমোর|
7 হয়তো এমন সময় আসতে পারে যখন আমি তোমাদের একটি দেশ অথবা একটি রাজ্যের সম্বন্ধে কথা বলব| আমি হয়ত বলতে পারি যে আমি ঐ দেশটিকে গড়ে তুলব| আবার এও বলতে পারি যে আমি ঐ দেশটি ও তার রাজধানীকে ধ্বংস করব|
8 কিন্তু ঐ জাতির লোকরা হয়তো তাদের হৃদয় ও মনের পরিবর্তন করতে পারে| হয়তো তারা আর পাপ কাজসমূহ করবে না| তখন আমিও মত পরিবর্তন করব| তাহলে ঐ জাতির জন্য আমি আর ধ্বংস বয়ে আনব না|
9 আবার সেখানে অন্য এক সময় আসতে পারে যখন আমি আরেকটি জাতির কথা বলবো| আমি হয়ত বলব যে আমি ঐ জাতিটিকে গড়ে তুলব এবং স্থাপন করব|
10 কিন্তু আমি যদি দেখি ঐ জাতি খারাপ কাজ করছে এবং আমাকে অমান্য করছে, তাহলে আমাকেও ঐ জাতির জন্য ভাল কাজ করবার যে পরিকল্পনা করেছিলাম তার সম্বন্ধে আবার বিবেচনা করতে হবে|
11 “অতএব, যিরমিয়, যিহূদা এবং জেরুশালেমের লোকদের এটা বলো, ‘প্রভু যা বলেছেন তা হল: এই মূহুর্তে আমি তোমাদের জন্য অশান্তি তৈরী করছি| আমি তোমাদের বিরুদ্ধে পরিকল্পনা করছি| সুতরাং অসৎ কাজ করা বন্ধ করো| প্রত্যেকে ভালো হওয়ার চেষ্টা করো|’
12 কিন্তু যিহূদার লোকরা উত্তর দেবে, ‘চেষ্টা করে আমাদের বদলাতে চাইলে কোন লাভ হবে না| আমরা যা চাইছি তাই করে যাব| প্রত্যেকেই তার শয়তান হৃদয় যা চাইছে তাই করে যাচ্ছে|’”
13 প্রভু যা বলেছেন শোন:
14 তোমরা জানো যে প্রস্তরখণ্ড কখনও নিজের ইচ্ছেয় মাঠ ছেড়ে যেতে পারে না|
15 কিন্তু আমার লোকরা আমাকে ভুলে
16 সুতরাং যিহূদা শূন্য মরুভূমিতে পরিণত হবে|
17 আমি যিহূদার লোকদেরও ছড়িয়ে দেব|
18 তখন যিরমিয়র শত্রুরা বলল, “এসো আমরা একত্রে মিলে যিরমিয়র বিরুদ্ধে চক্রান্তের উপায় বের করি| যাজকের দেওয়া অনুশাসনের শিক্ষা নিশ্চয়ই হারিয়ে যাবে না এবং জ্ঞানীদের উপদেশ আমাদের সঙ্গে আছে| ভাববাদীদের কথাও আমাদের সঙ্গে এখনও আছে| সুতরাং চলো যিরমিয়র বিরুদ্ধে আমরা স্যুা প্রচার চালাই| এই প্রচারই তাকে শেষ করে দেবে| তার কোন কথাকেই আমরা পাত্তা দেব না|”
19 প্রভু আমার কথা শুনুন!
20 আমি লোকদের সঙ্গে ভালো ব্যবহার করেছিলাম,
21 সুতরাং ওদের ছেলেমেয়েরা খরায় অনাহারে মরল|
22 ঘরে ঘরে কান্নার রোল উঠুক|
23 প্রভু, আমাকে হত্যা করবার জন্য ওরা যে পরিকল্পনা করেছিল আপনি তা জানেন|