1 খরা সম্বন্ধে যিরমিয়র প্রতি প্রভুর বার্তা:
2 “যিহূদার লোকরা মৃত ব্যক্তিদের জন্য চিৎকার করে কাঁদবে|
3 নেতারা তাদের পরিচারকদের জল আনতে পাঠাবে|
4 চাষীরা চরম বেদনা পাবে ও লজ্জিত হবে|
5 তৃণের অভাবে হরিণী তার সদ্যজাত সন্তানকে
6 বন্য গাধারা পাহাড়ে দাঁড়িয়ে
7 “আমরা আমাদের ভুলগুলো বুঝতে পেরেছি|
8 ঈশ্বর, আপনিই ইস্রায়েলের আশা ভরসা|
9 আপনি যেন স্তম্ভিত এক মানুষ|
10 যিহূদার লোকদের সম্বন্ধে প্রভু যা বলেছেন তা হল: “যিহূদার লোকরা আমাকে ছেড়ে দিতে ভালোবাসে| তারা আমাকে ত্যাগ করা থেকে নিজেদের নিবৃত্ত করেনি| সুতরাং এখন প্রভুও তাদের গ্রহণ করবেন না| প্রভু এখন তাদের সব বাজে কাজ করার কথা স্মরণ করবেন| প্রভু তাদের পাপের শাস্তি দেবেন|”
11 প্রভু আমাকে বলেছিলেন, “যিরমিয়, যিহূদার লোকদের জন্য ভাল কিছু চেয়ে আমার কাছে প্রার্থনা কোরো না|
12 খুব সম্প্রতি হয়তো যিহূদার লোকরা উপবাস করতে এবং আমার কাছে প্রার্থনা করতে শুরু করবে| কিন্তু আমি তাদের প্রার্থনা শুনব না| এমনকি তারা যদি আমাকে হোমবলি এবং শস্য নৈবেদ্য দিতে চায় তাও আমি গ্রহণ করব না| যুদ্ধ ডেকে এনে যিহূদার লোকদের আমি ধ্বংস করব| আমি তাদের খাদ্য সরিয়ে নিয়ে যাব| এবং তারা দুর্ভিক্ষের সামনে পড়বে| মহামারী ডেকে এনে আমি তাদের ধ্বংস করব|”
13 কিন্তু আমি প্রভুকে বলেছিলাম, “প্রভু, আমার মালিক, ভাববাদীরা লোকদের অন্য কিছু বলছিল| তারা যিহূদার লোকদের বলছিল, ‘শত্রুর তরবারি তোমাদের ক্ষতি করবে না| তোমরা অনাহারে কষ্ট পাবে না| প্রভু তোমাদের এই দেশে শান্তি এনে দেবে|’”
14 তখন প্রভু আমাকে বলেছিলেন, “যিরমিয়, ঐ ভাববাদীরা আমার নাম নিয়ে মিথ্যে ধর্মোপদেশ প্রচার করছে| আমি ঐ ভাববাদীদের পাঠাই নি| আমি তাদের আমার কথা দিয়ে আদেশও দিইনি| ঐ ভাববাদীরা মিথ্যে দর্শন, মূল্যহীন যাদু এবং জাগরণ-স্বপ্ন প্রচার করছে| সেটা তাদের নিজস্ব ধ্যান-ধারণা| যে ধারণা অন্তঃসারশূন্য ভোজবাজি ছাড়া আর কিছু নয়|
15 ঐ ভাববাদীরা, যারা আমার নাম নিয়ে ধর্ম-প্রচার করে তাদের নামে আমি এ-ই বলি| আমি তাদের পাঠাই নি| ঐ ভাববাদীরা বলেছিল, ‘কোন শত্রু এই দেশ আক্রমণ করতে পারবে না| এই দেশে অনাহার বলে কিছু থাকবে না|’ ঐ ভাববাদীরা অনাহারে মারা যাবে এবং শত্রুর তরবারির আঘাতে তাদের মৃত্যু ঘটবে|
16 এবং লোকদের, যাদের ভাববাদীরা ধর্মোপদেশ দিত, তাদের রাস্তায় ছুঁড়ে ফেলে দেওয়া হবে| অনাহারে এবং শত্রুর তরবারিতে তাদের মৃত্যু ঘটলে কেউ তাদের কবর দিতে এগিয়ে আসবে না| কেউই আসবে না, এমন কি তাদের স্ত্রী পুত্র কন্যারাও নয়| আমি তাদের শাস্তি দেব|
17 “যিরমিয়, যিহূদার লোকদের কাছে
18 যদি আমি সেই দেশটিতে যাই
19 লোকরা বলল, “প্রভু আপনি কি যিহূদাকে পুরোপুরি বাতিল করে দিয়েছেন?
20 প্রভু, আমরা জানি আমরা খারাপ লোক|
21 আপনার নামের দোহাই, আমাদের ঠেলে সরিয়ে রাখবেন না|
22 বিদেশী মূর্ত্তিদের বৃষ্টি আনার ক্ষমতা নেই|