1 প্রভু, আমি যদি আপনার সঙ্গে তর্ক করি,
2 আপনিই সেই একজন যিনি দুষ্ট লোকদের এখানে রেখেছেন|
3 কিন্তু প্রভু, আপনি আমার হৃদয় জানেন|
4 কতদিন আর এই দেশ শুষ্ক থাকবে?
5 “যিরমিয়, তুমি যদি লোকদের সঙ্গে দৌড় প্রতিযোগিতায় ক্লান্ত হয়ে পড়ো,
6 তোমার বিরুদ্ধে যারা চক্রান্ত করেছে
7 “আমি প্রভু আমার সমস্ত ঘরবাড়ি
8 হিংস্র সিংহের মতো আমার লোকরা আমার বিরুদ্ধে চলে গিয়েছে|
9 আমার লোকরা শকুন পরিবৃত
10 বহু মেষশাবক (নেতারা) আমার দ্রাক্ষাক্ষেত নষ্ট করে দিয়েছে|
11 আমার মাঠকে তারা মরুভূমি বানিয়ে ফেলেছে|
12 সৈন্যরা ঐ মরুভূমিতে এসেছিল জিনিষপত্র লুঠ করতে|
13 মানুষ গমের চাষ করবে|
14 প্রভু যা বললেন তা হল: “ইস্রায়েলের চারপাশের দেশগুলিতে যারা বাস করে তাদের সঙ্গে আমি কি করব তা আমি তোমাকে বলে দেব| তারা দুষ্ট লোক| আমি ইস্রায়েলের লোকদের যে দেশ দিয়েছিলাম তা তারা ধ্বংস করে দিয়েছিল| আমিও ঐ পাপীদের দেশ থেকে ছুঁড়ে বাইরে বের করে দেব| তাদের সঙ্গে যিহূদার লোকদেরও একই অবস্থা করব|
15 দেশ থেকে তাদের তাড়িয়ে দেওয়ার পর আমি তাদের জন্য সমব্যথিত হব| আমি প্রত্যেক পরিবারকে তাদের সম্পত্তিতে এবং তাদের দেশে আবার ফিরিয়ে আনব|
16 আমি চাই তারা ভাল করে শিক্ষা নিক| অতীতে তারা আমার লোকেদের বাল মূর্ত্তির নামে প্রতিশ্রুতি নিতে শিখিয়েছিল| এখন আমি চাই তারা তাদের নতুন শিক্ষা একই ভাবে পাক| আমি চাই তারা আমার নাম ব্যবহার করতে শিখুক| আমি চাই তারা বলুক, ‘যেমন প্রভু আছেন|’ যদি ওরা এরকম করে তাহলে ওরা সাফল্য পাবে এবং আমি ওদের আমার লোকদের সঙ্গে থাকতে দেব|
17 কিন্তু যদি ঐ জাতিটি আমার বাণী না শোনে তাহলে আমি তাদের পুরোপুরি ধ্বংস করে দেব| আমি তাদের মৃত গাছের মতো উপড়ে ফেলবো|” এটি হল প্রভুর বার্তা|