1 তখন প্রভু ঝোড়ো বাতাসের মধ্যে থেকে কথা বলে উঠলেন| প্রভু বললেন:
2 “কে এই অজ্ঞ লোক
3 ইয়োব, নিজেকে প্রস্তুত করে নাও, সৈনিকের মত অস্ত্রে সজ্জিত হয়ে নাও|
4 “ইয়োব, আমি যখন পৃথিবী সৃষ্টি করেছিলাম তখন তুমি কোথায় ছিলে?
5 যদি তুমি এতই জ্ঞানী হও তো বল এই পৃথিবীটা কত বড় হবে তা কে স্থির করেছিল?
6 পৃথিবীর ভিত্তি স্তম্ভগুলি কিসের ওপর বসে রয়েছে?
7 যখন তা সৃষ্টি করা হয়েছিল তখন প্রভাতের তারাসমূহ এক সঙ্গে গান গেয়েছিল|
8 “ইয়োব, পৃথিবীর গভীর থেকে যখন সমুদ্র প্রবাহিত হতে শুরু করেছিল
9 সেই সময়, নবজাতককে পোশাক পরাবার মত আমি একটি পোশাকের মত মেঘগুলোকে চারদিকে জড়িয়ে দিয়েছিলাম
10 আমি সমুদ্রের সীমা নির্ধারণ করেছিলাম,
11 আমি সমুদ্রকে বলেছিলাম, ‘তুমি এই পর্যন্ত আসতে পার, এর বেশী নয়|
12 “ইয়োব, তোমার জীবনে তুমি কি কখনও সকাল বা দিনকে
13 ইয়োব, তুমি কি সকালের আলোকে কখনও বলেছো:
14 প্রভাতের আলো, পাহাড় এবং উপত্যকা
15 মন্দ লোকরা দিনের আলো পছন্দ করে না|
16 “ইয়োব, যেখানে সমুদ্র শুরু হয়, সেই গভীরতম সমুদ্রে তুমি কি কখনও গিয়েছো?
17 ইয়োব, তুমি কি কখনও মৃত্যুলোকের দ্বার
18 ইয়োব, এই পৃথিবীটা যে কত বড় তা কি তুমি সত্যি সত্যিই বোঝ?
19 “ইয়োব, কোথা থেকে আলো আসে?
20 ইয়োব, যেখান থেকে আলো ও অন্ধকার আসে, তুমি কি তাদের সেখানে ফিরিয়ে নিয়ে যেতে পারবে?
21 এইগুলো তুমি নিশ্চয় জানো, ইয়োব, কারণ তুমি বয়ঃবৃদ্ধ এবং জ্ঞানী|
22 “ইয়োব, যে ভাণ্ডারে আমি তুষার এবং শিলাবৃষ্টি সঞ্চয় করে রাখি
23 সঙ্কট কালের জন্য এবং যুদ্ধবিগ্রহের জন্য
24 তুমি কি কখনও সেই জায়গায় গিয়েছো যেখান থেকে সূর্য উদিত হয়,
25 প্রচণ্ড বৃষ্টির জন্য কে আকাশে খাদ খনন করেছে?
26 যেখানে কোন লোকই বসবাস করে না সেখানেও কে বৃষ্টি নিয়ে যায়?
27 সেই বৃষ্টি, শূন্য ভূমিতে প্রচুর জল দেয়
28 এই বৃষ্টির কি কোন জনক আছে?
29 বরফের কি কোন জননী আছে?
30 জল পাথরের মত শক্ত হয়ে জমে যায়|
31 “ইয়োব, তুমি কি কৃত্তিকা নক্ষত্রমালাকে এক সঙ্গে বাঁধতে পারো?
32 তুমি কি ঠিক সময়ে নক্ষত্রমণ্ডলীকে বার করতে পারো?
33 যে বিধির দ্বারা আকাশ শাসিত হয়, তা কি তুমি জানো?
34 “ইয়োব, তুমি কি বৃষ্টির দিকে চেয়ে,
35 তুমি কি বিদ্যুতকে আদেশ করতে পারো?
36 “ইয়োব, কে মানুষকে জ্ঞানী করে?
37 এমন জ্ঞানী কে আছে যে মেঘ গণনা করতে পারে?
38 ধূলো পরিণত হয় কাদায়
39 “ইয়োব, তুমি কি সিংহের জন্য খাদ্য খুঁজে দাও?
40 এই সিংহরা তাদের গুহায় লুকিয়ে থাকে|
41 যখন দাঁড় কাকের ছানারা ঈশ্বরের কাছে সাহায্যের জন্য চিৎকার করে এবং নিরন্ন হয়ে ঘুরতে থাকে,