1 ইয়োব বললেন, “আগেও আমি এসব দেখেছি|
2 তুমি যা জানো আমিও তাই জানি|
3 কিন্তু আমি তোমার সঙ্গে তর্ক করতে চাই না|
4 কিন্তু তোমরা তিন জন মিথ্যা দিয়ে তোমাদের অজ্ঞতাকে ঢাকতে চাইছো|
5 তোমরা যদি একটু চুপ করে থাকতে পারতে!
6 “এখন আমার যুক্তিগুলো শোন|
7 তোমরা কি ঈশ্বরের জন্য মিথ্যা কথা বলবে?
8 তোমরা কি ঈশ্বরের প্রতি পক্ষপাতিত্ব দেখাবে?
9 যদি ঈশ্বর পুঙ্খানুপুঙ্খ ভাবে তোমাদের বিচার করেন
10 তোমরা তো জানো, যে তোমরা যদি গোপনে পক্ষপাতিত্ব দেখাও,
11 ঈশ্বরের মহিমা তোমাদের ভীত করে|
12 তোমাদের পরমপরাগত জ্ঞান ছাইয়ের মতই অকেজো|
13 “চুপ করে থাক এবং আমাকে কথা বলতে দাও!
14 আমি নিজেকে বিপদের মধ্যে নিয়ে যাবো
15 ঈশ্বর যদি আমাকে মেরেও ফেলেন আমি ঈশ্বরকে বিশ্বাস করে যাবো|
16 নিশ্চিত ভাবে, এটা হবে আমার জয়|
17 আমি যা বলছি তা মন দিয়ে শোন|
18 এখন আমি আমার যুক্তিগুলো উপস্থাপিত করতে প্রস্তুত|
19 যদি কেউ প্রমাণ করে দেয় যে আমি ঠিক নই,
20 “ঈশ্বর, আমাকে মাত্র দুটি জিনিস দিন,
21 আমার শাস্তি রদ করে দিন
22 তারপর আপনি আমায় ডাকবেন, আমি আপনাকে উত্তর দেবো|
23 আমি কতগুলি পাপ করেছি?
24 ঈশ্বর, কেন আপনি আমায় এড়িয়ে যাচ্ছেন
25 আপনি কি আমায় ভয় দেখাতে চাইছেন?
26 ঈশ্বর, আমার সম্পর্কে আপনি মন্দ কথা বলেন|
27 আপনি আমার পায়ে শিকল পরিয়েছেন|
28 তাই, পচনশীল কাঠের মত,