1 দেখো, তোমাদের রক্ষা করার জন্য প্রভুর ক্ষমতাই যথেষ্ট| তোমরা যখনই তাঁর সাহায্য চাইবে তখনই তিনি তা শুনতে পান|
2 কিন্তু তোমাদের পাপ ঈশ্বর থেকে তোমাদের বিচ্ছিন্ন করেছে| প্রভু তোমাদের পাপ দেখে তোমাদের কাছ থেকে দূরে চলে যান|
3 তোমাদের হাত নোংরা এবং রক্তে ভেজা| তোমাদের আঙ্গুলগুলি অপরাধ দিয়ে আচ্ছাদিত| তোমরা তোমাদের মুখ দিয়ে বেশি মিথ্যা কথা বলো| তোমাদের জিহবা কু-কথা বলে|
4 কেউ অন্যের নামে সত্যি কথা বলে না| একে অন্যের বিরুদ্ধে আদালতে লড়াই করে এবং নিজেদের মামলা জিততে ভূয়ো তর্কের ওপর নির্ভর করে| একে অন্যের বিরুদ্ধে মিথ্যা কথা বলে| তারা সব সমস্যায় ভরা এবং তারা শয়তানির জন্ম দেয়|
5 তারা বিষাক্ত সাপের ডিমের মতো শয়তানির জন্ম দেয়| তোমরা যদি ঐ ডিমগুলির একটিও খাও তবে মৃত্যু অনিবার্য এবং যদি একটি ডিম ভাঙো তাহলে বিষাক্ত সাপ বেরিয়ে আসবে|
6 এই জাল কাপড় বানানোর কাজে ব্যবহার করা যায় না| তোমরা এই সব জাল দিয়ে নিজেদের আবৃত করতে পার না|
7 তারা তাদের পা শয়তানির পিছনে দৌড়বার কাজে ব্যবহার করে| যারা কোন ভুল কাজ করেনি তাদের হত্যা করবার জন্য তারা তাড়াহুড়ো করে| তারা শুধুই দুষ্ট চিন্তা করে| হিংস্রতা, চুরি-জোচচুরি হল তাদের একমাত্র বাঁচার পথ|
8 তারা জানে না শান্তির পথ| তাদের মধ্যে একজনও সৎ নয়| তারা খুব অসাধু জীবনযাপন করে| এবং যারা এই সব লোকদের মতো জীবনযাপন করে তারা সারা জীবন কখনও শান্তি পায় না|
9 সব সততা ও ধার্মিকতা অদৃশ্য হয়ছে|
10 আমরা চোখহীন মানুষের মতো|
11 আমরা সবাই খুব দুঃখিত,
12 কেন? কারণ আমরা আমাদের ঈশ্বরের প্রতি
13 আমরা পাপ করে
14 আমরা বিচারবোধশূন্য হয়ে পড়েছি|
15 সত্য অন্তর্হিত হয়েছে|
16 প্রভু দেখে অবাক হচ্ছেন যে
17 প্রভু যুদ্ধের জন্য প্রস্তুত হচ্ছেন|
18 প্রভু নিজের শত্রুদের প্রতি রুদ্ধ,
19 পশ্চিমের লোকরা প্রভুকে ভয় পাবে এবং প্রভুর নামের প্রতি শ্রদ্ধাশীল হবে|
20 তখন সিয়োনে একজন পরিত্রাতা আসবে|
21 প্রভু বলেন, “ঐসব লোকদের সঙ্গে আমি একটা চুক্তি করব| আমি প্রতিশ্রুতি করছি যে, আমার আত্মা ও আমার বাক্য যেগুলি আমি তোমাদের মুখে দিচ্ছি সেগুলো তোমাদের ত্যাগ করবে না| সে সব তোমাদের সন্তান ও তাদের সন্তানদের মধ্যেও থেকে যাবে| সেইসব তোমাদের মধ্যে এখন থেকে চির কাল থেকে যাবে|”