1 প্রভু বলেন,
2 আমাকে এইসব প্রশ্নগুলির উত্তর দাও: পূর্ব থেকে আসা লোকটিকে কে জাগিয়েছিল?
3 তিনি সেনাদের ধাওয়া করেন, কিন্তু কখনও আঘাত পান না|
4 এসব ঘটনার কারণ কে?
5 তোমরা, দূরবর্তী স্থানের লোকরা তাকাও|
6 “শ্রমিকেরা একে অন্যকে সাহায্য করে| শক্তিশালী হতে একে অন্যকে উৎসাহ দেয়|
7 একজন কর্মী মূর্ত্তি বানানোর জন্য কাঠ কাটে| সে স্বর্ণকারদের উৎসাহিত করে| অন্য শ্রমিক হাতুড়ি দিয়ে ধাতুকে মসৃণ করে তোলে| তারপর সেই কর্মীটি অন্য কর্মীকে ভারী ধাতব খোপের মধ্যে ধাতুটি ঢেলে তাকে পিটিয়ে বিভিন্ন রকমের জিনিস তৈরি করার জন্য উৎসাহিত করে| ঐ শেষ শ্রমিকটি ধাতব কাজের সম্বন্ধে বলে: ‘এইটি ভালো| এটি খুলে আসবে না|’ তারপর সে মূর্ত্তিটিকে পেরেক দিয়ে কোন একটি ভিত্তির ওপর এমন ভাবে বসিয়ে দেয় যাতে সেটা নড়তে বা পড়তে না পারে!”
8 প্রভু বলেন, “ইস্রায়েল, তুমি আমার দাস|
9 তুমি বহু দূরের দেশে ছিলে,
10 চিন্তিত হয়ো না, আমি তোমার সঙ্গে আছি|
11 দেখো, কিছু লোক তোমার ওপর রুদ্ধ|
12 যারা তোমার বিরুদ্ধাচরণ করে
13 আমি প্রভু তোমার ঈশ্বর,
14 মূল্যবান যিহূদা ভীত হবে না!
15 “দেখ, আমি তোমাকে একটা নতুন শস্য মাড়া যন্ত্রের মতো বানিয়েছি|
16 তুমি তাদের বাতাসে ছুঁড়ে ফেলবে|
17 “দরিদ্র ও অভাবী লোকরা জলের জন্য খোঁজ করবে|
18 আমি শুকনো পাহাড়ের ওপর দিয়ে নদীকে প্রবাহিত করাব|
19 মরুভূমিতে গাছ জন্মাবে|
20 লোকরা এই জিনিসগুলি দেখবে
21 যাকোবের রাজা প্রভু বলেন, “এস| আমাকে তোমার যুক্তি বল| আমাকে তোমরা প্রমাণ দেখাও এবং আমরা ঠিক করে দেব কোনটা সঠিক|
22 তোমাদের মূর্ত্তিদের এসে আমাদের বলা উচিৎ কি ঘটেছে| শুরুতে কি কি ঘটেছিল? ভবিষ্যতে কি ঘটবে? বলুক আমাদের! আমরা তাদের কাছ থেকে শুনব| তখন আমরা জানতে পারব পরে কি ঘটবে|
23 পরে কি কি ঘটবে তা তোমরা আমাদের জানাও| তারপর আমরা তোমাদের সত্যিকারের দেবতা বলে বিশ্বাস করব| কিছু কর! ভাল না হয় মন্দ কিছু একটা করে দেখাও! তখন আমরা মেনে নেব তুমি জীবন্ত এবং তোমাকেই আমরা মেনে চলব|
24 “দেখো| তোমরা মূর্ত্তিরা আসলে কিছুই নও| তোমরা কিছুই করতে পারবে না! যে কোন অকর্মণ্য লোকই তোমার পূজা করতে চাইবে|”
25 “আমি উত্তর দিকে একটি লোককে জাগালাম|
26 “কে আমাদের এই সব ঘটার আগেই বলেছিল?
27 আমি প্রভু, সর্বপ্রথম সিয়োনকে এই সব ঘটনার কথা বলি|
28 আমি ঐসব মূর্ত্তিদের দেখেছিলাম|
29 এই সব দেবতারা আসলে কিছু নয়|